কোস্টারিকার সমুদ্রসৈকতে ইতিহাসে প্রথমবার দেখা গেলো এমন বিরল এক হাঙর, যা রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে 😱
থামেন ভাই, এ-আই কমেন্ট কইরেন না আগেই! এটা এ-আই না! সত্যি ঘটনা! এবার বলছি বিস্তারিত ঘটনা!
এই হাঙরটা ধরা পরে টরটুগুয়েরো ন্যাশনাল পার্কের সামনে! ওকে দেখে রীতিমতো বিশ্বাস করতে পারছিলো না কেউ-ই, আর এটা বুঝতে বেশী সময় লাগেনি যে ও অত্যান্ত বিরল প্রজাতির! ওর দেহের মাপ নিয়ে ওকে ছেড়ে দেয়া হয়েছে, যা ছিলো প্রায় ৬.৫ ফিট! এতে করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছে যে ও ওর জটিলতার বয়সটা কাটিয়ে উঠেছে এবং সারভাইভ করতে পেরেছে! কিন্তু এমনটা কেন বললো বিজ্ঞানীরা? কারণ সমুদ্রে থাকা অধিকাংশ হাঙর হয় কালো, ধুসর বা সাদা হয়, যা ওদের নানান বিপদ-আপদ থেকে রক্ষা করে, কিন্তু এতো ব্রাইট কালার হওয়া সত্ত্বেও ও টিকে গিয়েছে যা ছিলো এক দারুণ বিষয়!
বিজ্ঞানীরা আরো জানিয়েছেন এটা একক জেনেটিক্যাল মিশ্রণ নয়, শুধু অ্যালবাইনিজম এখানে মূখ্য কারণ না, এখানে জ্যান্থোক্রোমিজম এর ও উপস্তিতি রয়েছে! ওর চোখের ব্যাপারটা নিয়ে ও বলেছেন বিজ্ঞানীরা, জেনেটিক কারণে ওর চোখের মধ্যে কোন মণি নেই, যা দেখতে অনেকটা ভুতুড়ে টাইপ ছিলো 👀👀
দুনিয়াতে অনেক কিছুই দেখা এখনো বাকি আছে 😍❤️ কি দারুণ ছিলো হাঙরটা 😍❤️
#amazingfacts #Amazing #sharks #beautiful
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!