Cactus (2026) , Country: Bangladesh
Season 01 and Episodes 06 (some spoilers)
কোনটা সত্য আর কোনটা মিথ্যা নাকি দুটোই ভ্রম। মিথ্যার ভিতরে সত্য লুকিয়ে আবার সত্যের ভিতরে মিথ্যা লুকিয়ে কিন্তু কোনটা আসল লুকিয়ে সেটাই ভ্রম আর সেটাই টুইস্ট। ক্যাকটাস সেই ভ্রম ছড়িয়ে দেয় চারিদিকে। ইন্টারনেটে হ্যাক ও মাইন্ড হ্যাক দুটো সমান তালে চলতে থাকলে ভ্রম সৃষ্টি হবেই।।
মেহজাবিনকে ভিন্ন চরিত্রে দেখা গিয়েছে। রহস্যময় চরিত্র এবং শেষে টুইস্ট আছে। তবে এটা বলতে পারি সত্য ও মিথ্যা নিয়ে ভালো খেল দেখাতে পারে। এই প্রথম মেহজাবিনকে কিছুটা অ্যাকশন লুকে দেখলাম। তার অভিনয় নিয়ে বিশেষ কিছু বলার নেই। গুণী অভিনেত্রী।।
সিরিজের অন্যতম মূল চরিত্র প্রীতম। এই সিরিজে মানসিব চরিত্রে আছেন যে একজন দুর্দান্ত হ্যাকার।হুট করেই ঘটনাক্রমে জেলে এক বছর ধরে রয়েছেন। জেলে থেকে উচ্চ পর্যায়ে তাকে নিয়ে যাওয়া হয়। তাকে একটা বিশেষ কাজ দেওয়া হয় তাইলে তার জেল মুক্তি নয়তো জেলে থাকতে হবে।
প্রীতম মূলত মিউজিক ডিরেক্টর ও প্লেব্যাক সিঙ্গার তবে অভিনয় করে থাকে। অভিনয় বেশ পারদর্শী হলেও আমি মনে করি তার মিউজিক ইন্ডাস্ট্রি বেস্ট। হ্যাকার মনসিব চরিত্রে তাকে ভালো মানিয়েছে।।
সিরিজের প্লট বা গল্প বেশ ভালো, সেই সাথে প্রতিটা সিকুয়েন্স এর এডজাস্টমেন্ট ঠিক ছিলো। ড্রামা কমেডি থ্রিলার সব কিছু ঠিক ছিলো। এলোমেলো কিছুই ছিলো না। লোকেশন গল্পের সাথে বেশ মানানসই ছিলো। পারিবারিক বন্ধনগুলো দেখিয়ে বাস্তবতাকে আরো ফুটিয়ে তুলেছে। আপনি চাইলেও বলতে পারেন এটা বাংলাদেশী সিরিজ।।
রাজনীতির ভিতরে অন্ধকার আপরাধ সাম্রাজ্য দেখানো হয়েছে। বড় বড় রাজনীতিবিদ রাজনীতির মুখোশের আড়ালে এক একজন আসলে গড ফাদার।এই রাজনীতিবিদ ও গডফাদরা থাকেন সালাউদ্দিন লাভলু। বেশ মানিয়েছে এই চরিত্রের সাথে।।
যখন চ্যালেঞ্জ শুরু হয়ে যায় ,তখন আর পিছে তাকিয়ে লাভ নেই এগিয়ে যেতে হয়। মানসিব এগিয়ে যাচ্ছে। সাইবার যুদ্ধ, আবেগে সাথে যুদ্ধ, নোংরা রজনীতির সাথে যুদ্ধ। লড়াই করে টিকে থাকতে হবে। উপায় নেই।।
আগষ্ট মাস চলছে। সরকারবিরোধী ছাত্র আন্দোলন চলছে। ক্ষমতা যে হুট করে উল্টে যাবে কেউ ভাবেনি।মাদক চোরাচালানের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস হয়ত নেই থাকলেও তাকে সরিয়ে দেওয়া হয়।।
ঘটনা একটু বলি, মানসিবকে সিস্টেম হ্যাক করতে হবে আর একটা কন্টেইনার ইন্ডিয়ান বর্ডারে পার করে দিতে হবে কিন্তু ততক্ষণে সরকার পতন হয়। কন্টেইনার পার করতে পারে না। কৌতুহলবশত কন্টেইনার খুলে ফেলে। দেখে একটা মেয়ে মেহজাবিন এখানে তার নাম থাকে অনুরা। ভেবেছিলো কেউ তাকে পাচার করে দিচ্ছিলো কিন্তু কিছু কিছু ঘটনা পুরো প্রেক্ষাপট চেঞ্জ করে দিলো। একজন স্নাইপার তাদের হত্যা করার চেষ্টা করছে।।
অনুরার সাথে ধীরে ধীরে প্রেমের সম্পর্কের দিকে চলে।যায়। এদিকে একজন কিলার স্নাইপার নিয়ে তাদের পিছু চলেই যাচ্ছে। হ্যাকিং সিস্টেম থেকে ব্যাপারটা মাইন্ড হ্যাকিং পর্যায়ে চলে যায়। মাইন্ড হ্যাক করতে আবেগ মিশ্রিত অভিনয় লাগে সেটাই মেয়েটি করছে। নিজেও বিপদে মানসিব। মুক্তি ও টার্গেট দুটোর মাঝখানে তার অবস্থান। মেধাবী ও চালক হয়েও নিজের জন্য কিছুই করতে পারছে না। ক্ষমতার শেকলে বন্দী। ক্ষমতার পতন হয় না কিন্তু ক্ষমতাকারী পতন হয়।।
শেষের দিকে ভালোই টুইস্ট ছিলো ও ইমোশন ছিলো। আল্যান স্বপনের ব্যাপারটা এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সম্ভবত আল্যান স্বপনের সাথে এই ক্যাকটাস ও সিন্ডিকেট সিরিজ লিঙ্ক হলেও হতে পারে।
কি আছে মানসিবের ভাগ্যে ? তার মুক্তি কি মিলবে নাকি তাকে নিয়ে ক্ষমতাশালীরা খেলবে ?? স্পয়লার দিবো না টুইস্ট আছে শেষের দিকে।
যদি আল্যাণ স্বপন ও সিন্ডিকেটের সাথে লিঙ্ক হয় তাহলে কি হবে??
আমি মনে করি স্বপন এই মানসিবকে ব্যবহার করতে পারে তার দুর্বলতার সুযোগ ও নিজের স্বার্থ নিয়ে। তবে আমি বলবো এটা আসলেই দেখার মতন ভালো ওয়েব সিরিজ। এগিয়ে যাক দেশের সিরিজ ইন্ডাস্ট্রি ।।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!