দম"
রেটিং ৮/১০ ❤️
আফরান নিশোর মাত্র তিন নাম্বার সিনেমা।এই তিনটা সিনেমা করেই তিনি দেখিয়ে দিচ্ছেন কীভাবে ব্যাবসা,কন্টেন্ট দুই দিকই মেইনটেইন করে একটা সুন্দর মেইনস্ট্রিম সিনেমা বানানো যায়।
পরিচালক রেদোয়ান রনিরো এইটা তিন নাম্বার ছবি সেটা এসেছেন প্রায় দশ বছর পরে। এতোদিন সময় কেন নিয়েছেন সেটা স্ক্রিনে পরিস্কার বোঝা গিয়েছে। প্রতিটা টেকনিক্যাল ডিপার্টেমেন্টেই ছিলো যত্নের ছাপ।সিনেমার লোকেশন, সেট ডিজাইন, সিনেমাটোগ্রাফি এতো দুর্দান্ত ভাবে সিংক হয়েছে হলে বেশ ভালো একটা এক্সপেরিয়েন্স পাবে দর্শক রা।
আর পারফরম্যান্স এর দিক থেকে আফরান নিশোর কথা নতুন করে আর কিইই বা বলবো।এতো ডিফারেন্ট রেইঞ্জের ভার্সেটাইল এক্টর বাংলাদেশে আর মনে হয় না কেউ আছে।আরেকটা জাতীয় পুরস্কার এখনই রেডি রেখে দিতে পারে কর্তৃপক্ষ।
তবে পুজা চেরী সারপ্রাইজিংলি বেশ ভালো পারফরম্যান্স দিয়েছে। চঞ্চল চৌধুরী ও দুর্দান্ত।
তবে আবুল হায়াত,ডলি জহুর, জাহিদ হাসান দের নিয়ে তাদের কে ইউটিলাইজই করা হলো না এইটা বেশ হতাশজনক।
স্ক্রিন প্লে যথেষ্ট টানটান ছিলো। বিশেষ করে ইন্টারভাল ব্লকের ১০ মিনিটের মতো সীন টা পুরো পয়সা উসুল মোমেন্ট।বেশ ভয়াবহ রকম সাসপেন্স ক্রিয়েট করতে পেরেছেন ডিরেক্টর। এই সিনেমার সম্ভবত বেস্ট পোরশন।তবে এন্ডিংয়ে কিছুটা তাড়াহুড়ো করা হয়েছে। আরও ৫-১০ মিনিট ইজিলি বড় করা যেতো। ক্লাইমেক্স ভালো মতো জমতে না জমতেই শেষ করে দেয়া হয়েছে।
ওভারঅল দম মুভি হিসেবে হয়তো মাস্টারপিস না তবে এই জনরায় এইটা আমাদের ঢালিউডের জন্য একটা রেফারেন্স পয়েন্ট হয়ে থাকবে। সামনে আশা করছি দমের থেকেও ভালো সারভাইভাল জনরার সিনেমা আমরা পাবো।আপাতত এই জনরা টা মেইনস্ট্রিম সিনেমায় ইন্ট্রোডিউস করার জন্য রেদোয়ান রনি কে ধন্যবাদ।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!