প্রথম পাতা › সিনেম্যাটিক › ওয়েক আপ ডেড ম্যানঃ এ কেভিন্স আউট মিস্ট্রি (২০২৫)

সিনেম্যাটিক

ওয়েক আপ ডেড ম্যানঃ এ কেভিন্স আউট মিস্ট্রি (২০২৫)

বিজ্ঞাপন
ওয়েক আপ ডেড ম্যানঃ এ কেভিন্স আউট মিস্ট্রি  (২০২৫)


অন্যতম পছন্দের একটা ফ্র্যাঞ্চাইজি। সাধারণত ফ্র্যাঞ্চাইজিগুলো যতো সামনে আগায়, খেই হারিয়ে ফেলতে থাকে। নাইভস আউটের ব্যাপারটা তেমন না। এর সাথে এর একটা বিরাট প্লাস পয়েন্ট হলো স্টার কাস্ট। ১ এ এসেছিলেন আনা দে আরমাস, ক্রিস ইভান্স, ২ এ এসেছিলেন এডয়ার্ড নর্টন, ইথান হক, ৩ এ জশ ব্রলিন, জেরেমি রেনার। আর সবাইকে ছাপিয়ে থাকেন বেনোয়া ব্লাঙ্ক তথা ড্যানিয়েল ক্রেইগ। তবে এই পার্টটা ভালোই স্লো ছিলো। কিন্তু যথেষ্ট স্লো হওয়া সত্ত্বেও উত্তেজনায় ভাটা পড়ে নি। তবে বাকি ২ পার্টের তুলনায় ব্লাঙ্ককে এখানে কিছুটা ম্রিয়মান লেগেছে। হয়তো চার্চের মতো একটা জায়গা বলেই এমন ছিলেন। অভিনয় সবারই ভালো ছিলো। চতুর্থ কিস্তিটার অপেক্ষায় থাকলাম।

বিজ্ঞাপন

গল্প সংক্ষেপঃ

ফাদার জাডকে পাঠানো হয় একটি ছোট গ্রামের চার্চে মূল পাদ্রী জেফারসন উইক্সকে এসিস্ট করতে। ধীরে ধীরে জাড ব উঝতে পারে উইক্স মোটেও ভালো পাদ্রী নন। ঐ চার্চে হাতে গোণা কয়েকজন মানুষজন ছাড়া কেউই রেগুলার আসে না। এরইমধ্যে ফাদার জাডের সাথে উইক্স এবং চার্চে সবসময় আসা মানুষদের সাথে মতবিরোধ হয়। এরপরেই ঘটে যায় একটি লকড রুম মা%র্ডার আর তদন্ত করতে আসেন বেনোয়া ব্লাঙ্ক।


০ মন্তব্য · ৪১ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!