Chokro season 02(2026) Country: Bangladesh
Total Episode 07 😈 👿
আমাদের ব্রেইন এবং ব্রেইনের পজেটিভ ও নেগেটিভ প্রতিক্রিয়া অনেকটা পানির তরলের মতন যে পাত্রে রাখবেন সেই পাত্রের মতন করেই ধারণ করবে। সমাজের এক এক রকমের মানুষ এক এক ভাবে নিবে।
😈 আপনার আচরণ, অভিব্যক্তি ও চিন্তা ভাবনার ধরন কারও কারও কাছে পজেটিভ আবার কারও কাছে নেগেটিভ। বেশি পজেটিভ ও বেশি নেগেটিভ দুটোই কিন্তু ব্রেইনের জন্য সমস্যা কারণ এতে আপনার ব্রেইন নিজের কন্ট্রোলে পুরোপুরি থাকে না। আবেগ ও ভয় এই দুটো ব্রেইনের নেগেটিভিটি কন্ট্রোল করে। ব্রেইন মানেই অন্তর বা হৃদয়।।
⭐ প্রত্যেকের ব্রেইনে কম বেশি দুর্বলতা থাকে। ডার্ক ডেভিল কাছে ব্রেইন দখলের এটাই হয়তো সুবর্ন সুযোগ।।
** পজেটিভিটি বেশি হলে মনের ভিতরে অতিরিক্ত আত্মবিশ্বাস কাজ করে, যেটা ডেভিল মানুষকে লোভ ও ভুল পথ দেখিয়ে দেয়। সেই লোভ ও ভুলের অন্ধকার পথে অবচেতন মন পায়ের ধুলো দেয়। ডেভিল রিল্যাক্স এ তাকে স্বাগত জানায়। এটা আমার ধারণা। ডার্ক ডেভিল নেগেটিভিটি দিয়ে না পারলে বা ব্যর্থ হলে অতিরিক্ত পজেটিভিটি দিয়েও মাইন্ড হ্যাক করতে পারে। মনে রাখবেন অবচেতন মন খুবই সেনসেটিভ।
** সাইকোলজিক্যাল মুখোশ খুবই মারাত্মক হয় বলে আমি মনে করি। সাইকোলজিস্ট মনের চিকিৎসা করে থাকেন। ডেভিল সাইকোলজিস্ট রোগীর মনের অনেক গভীরে যেতে চায় কারণ সেই ব্যক্তির মস্তিষ্ক তার চাই তো চায়। একজন মানসিক রোগী তার মনের ভিতরে মুখোশটা সহজে বলতে চায় না। বাঁধন যেই চরিত্র করেছে সেই চরিত্রে ডাবল মুখোশ ছিলো। ডার্ক ডেভিল একটা মুখোশ খুলতে পেরেছে।
👿 মনে রাখবেন ডেভিলও ভুল করে। অন্তরে লুকায়িত অপরাধ নিয়ে যারা চলা ফেরা করে তাদের ব্রেইন পুরুপুরি হ্যাক করা যায় না। সেই লুকায়িত অন্তরে এমনেতেই ডেভিলের ছায়া তাই আলাদা করে কিছু করতে নেই। তৌসিফ খ্যাত ডেভিল হুমায়ূন ভুল এখানেই করেছিলো।।
⭐ এই সমাজ আসলেই মুখোশবাজ সমাজ। কে আসল আর কে নকল সেটা বোঝা কষ্টকর। আমি নিজেও মুখোশ পরি কিন্তু বেশিক্ষণ পরতে পারি না। কারণ আমি উন্মুক্ততা পছন্দ করি।সমাজ মুক্তমন কে পছন্দ করে না।
⭐ সিরিজের নৈতিকতা ও অনৈতিকতার সাথে লড়াই দেখানো হয়েছে। ডাক্তার ডেভিলের ফাঁদে পরলেও নিজের নীতির সাথে লড়াই করেছে কিন্তু হেরে গিয়েছে। সেই ডার্ক ডেভিলের নীতির সাথে একা লড়াই করা যায় না, তারমধ্যে দাম্পত্য কলহ তার মস্তিষ্ককে আরো দুর্বল করে দিয়েছে।।
** লোভ, অহংকার আর হিংসা এগুলো অন্তরে স্থান দিবেন না, তাহলে আপনি ডার্ক ডেভিল থেকে শক্তিশালী। যদিও কখনও ডেভিলের পথে চলে যান তাহলে মনে রাখবেন সৃষ্টিকর্তার আলোর দরজা সবসময় খোলা থাকে।।
🔥 সেনসেটিভ অবচেতন মনের সুযোগ নিয়েই ডেভিল আপনাকে চোরাবালিতে আটকে দিবে। সেই ভয়ানক চোরাবালিতে আটকে ছিলো বাস্তবে আদম পরিবার আর সিরিজের লুবনার পরিবার। ফেরা হয় নি।।
⭐ আরেকটা কথা বলি প্রতিটি ধর্মের মধ্যে অনেক ভাগ বিভাগ আছে। প্রতিটি ভাগে নিজস্ব যুক্তি আছে কিন্তু এক বিভাগের প্রতি অন্য বিভাগের নূন্যতম সম্মান না থাকে, তখনই ডেভিল আরো শক্তিশালী হয়।দুর্বলকে তার কিছু শক্তি দিয়ে তাকে শক্তিশালী করে।
** একেই পরিবারে আত্মহত্যার পিছনে অতিরিক্ত আত্মবিশ্বাস,মনের দুর্বলতা আর ডার্ক ডেভিলের লোভের ফাঁদে পরা মূলত মূল কারণ। ডার্ক ডেভিল তাদেরকে কোট্রোল করেছে অর্থের লোভ, হিংসা আর অতিরিক্ত আত্মবিশ্বাস। অর্থ দিয়ে তাদের ব্রেইনকে কিনেছে তারপর নিজের মতন করে পুতুল নাচিয়েছে। তাদের অন্তরে বা ব্রেইনে বিশেষ সাহস দেওয়া হয় যেই সাহসের বলে তারা বিকল্প সৃষ্টিকর্তা সৃষ্টি করেছিলো। ডেভিল তাদের আবেগ ব্যবহার করে নিজেকে শক্তিশালী করেছে আর তাদের মৃত্যুর সুযোগ দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে।।
⭐ প্রথম সিজন দেখার পর দ্বিতীয় সিজনের অপেক্ষায় ছিলাম। অসাধারণ ও দুর্দান্ত মেকিং হয়েছে। সিরিজের পুরো প্লট,সেট ডিজাইনিং এবং ভিএফএক্স এতটাই ভালো ছিলো যেটা সিরিজকে নান্দনিক ডার্ক হরর ও থ্রিলারের পর্যায়ে নিয়ে গিয়েছে। পাপেট শো আইডিয়াটা বেশ লেগেছে।।।
** রহস্যময় ডিরেক্টর মিঃ ভিকি সাহেব খুব সযত্নে সিরিজটি বানিয়েছেন বুঝতে পারা যায়। ভাইয়ের এর আগের কিছু কাজ দেখেছি। অসধারণ।রহস্যময় থ্রিলার মানেই মিঃ ভিকি জাহেদ।।
এই ধরনের সাইকোলজিক্যাল হরর ও ডার্ক থ্রিলার এবং রহস্যময় কাজ মূলত ইন্দোনেশিয়া ও তুরস্কে হয়ে থাকে আর উনি সেই কাজ বাংলাদেশে ও বাংলার সংস্কৃতি দিয়ে করে দেখালেন। ব্রিলিয়ান্ট এক কথায় ব্রিলিয়ান্ট।।
মোট সাত পর্বের সিরিজ। সিরিজের প্রতিটি সিকুয়েন্স ও প্রতিটা এপিসোড পারফেক্ট ছিলো। বোরিং লাগতে দেয় নি। পারিবারিক বন্ধন বেশ ভালো ছিলো। ভালোবাসার বন্ধন যত মজবুত ততটা হিংসুটে ডেভিল। গাজী রাকায়েত থেকে শুরু করে বাঁধন আর তৌসফি সবার অভিনয় দুর্দান্ত আমি বলবো। সবার প্রচেষ্টায় বেস্ট ওয়েব সিরিজ।।
⭐ যারা দুর্বল হার্টের মানুষ আশা করি এই হাই ভায়োলেন্স হরর ও ডার্ক থ্রিলার এড়িয়ে চলবেন আর যারা ভিকি সাহেবের ফ্যান তারা অবশ্যই তার মেধাকে সম্মান করবেন, সেই সাথে সিরিজটা উপভোগ করে নিবেন। দেশের সেরা সিরিজের মধ্যে অন্যতম।।
🕯️ একটা কথা মেঘের আড়ালেই সূর্য হাসে। শয়তানের কালো বা অন্ধকার সাম্রাজ্য যতটা শক্তিশালী হোক না কেনো, সৃষ্টিকর্তার আলো দেরীতে হলেও আসবে সেই কালো কে ধ্বংস করতে। ভেঙেচুরে কালো সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। দরজা দিয়ে আলো আসবেই।।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!