Cashero (2025), Country: South Korea
Season 01 and Episodes 07
ভালোই লাগলো কোরিয়ান সুপার হিরো টাইপ ড্রামা থ্রিলার সিরিজ। সিরিজের গল্প একটু ব্যতিক্রম মনে হলো আর ব্যতিক্রম টাইপ গল্পে নির্মিত সিরিজ আমার ভালো লাগে। ড্রামা ও থ্রিলার জনারের এই সাউথ কোরিয়ান সিরিজ মোট আট পর্বের।।
** মিঃ ক্যাংস্যাং সুপার ম্যানের মত সুপার শক্তিশালী হতে পারে তবে তার নিজের পকেটের টাকা খরচ করতে হবে। যত খরচ ততো বড় সুপার পাওয়ার। তার বাবার কাছ থেকে এই পাওয়ার পেয়েছে।
** মিস বুন মিঃ এর মধ্যে টেলিকাইনেসিস পাওয়ার আছে তবে সে যত ক্যালোরি খাবে ততো পাওয়ার পাবে।।
** মিঃ বাইয়োয়ান দরজা ও দেয়াল ভেদ করে যেতে পারে তবে তার জন্য মদ খেতে হবে তাহলে তার পাওয়ার কাজ করবে।।
** একজন মহিলার আগুনের পাওয়ার আছে। হতে আগুন এনে সব জালিয়ে দিতে পারে যত এক্সাইটমেন্ট হবে তত আগুন বাড়বে।।
** মিস হার্মিস খুব দ্রুত মুভ করতে পারে অনেকটা ফ্ল্যাশের মতন।
প্রতিটা পর্ব মনোযোগ দিয়ে দেখলে ভালো লাগবে। জীবনের কষ্ট ও আনন্দ আছে। টিকে থাকার লড়াই আছে। সমাজের রক্তচক্ষুর সাথে লড়াই তো রয়েছে।।
মিঃ ক্যাংস্যাং কেমন সুপার হিরো বলুন তো? নিজের পকেটের টাকা খরচ করে সুপার হিরো হতে হবে। মানুষ সুপার হিরো হয় আবার অনেক টাকাও উপার্জনের সুযোগ আসে কিন্তু এই বান্দা যখন সুপার হিরো হতে চায় মানে সুপার ন্যাচারাল পাওয়ার পেতে চায় তখনই পকেটের টাকা খরচ করতে হয়। টাকা খরচ করে সুপার হিরো হতে হয়।।
টাকা হতে রেখে চোখ বন্ধ করলে অদ্ভূত ক্ষমতা ও সুপার ম্যানের মত অসম্ভব রকমের ভয়াবহ শক্তি আসে। সেই শক্তি দিয়ে যখন কাউকে সাহায্য করে তখন পকেটের টাকা গুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় আর সাহায্য করার পর অনেক গুলো কয়েন উপর থেকে পরতে থাকে। যতক্ষণ টাকা আছে শক্তিশালী আর টাকা না থাকলে সাধারণ মানুষ।।
কিছু অসাধু প্রভাবশালী এই সুপার হিরোদের নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। তাদের ধরে নিয়ে এন্টি সুপার হিরো তৈরি করছে। নিজেদের স্বার্থে তাদের ব্যবহার করছে। তেমনি একজন সুপার ভিলেইন আছে যার কোথায় হিপনোটাইজ হয়ে যায় আর সুইসাইড করে।।
কিছু কন্সেপ্ট মনে হলো দ্যা বয়েজ থেকে নেওয়া হয়েছে। এখানেও সুপার হিরোদের কর্পোরেট পর্যায়ে নিয়ে যাওয়া হয়। কর্পোরেট প্রতিষ্ঠান তাদের কন্ট্রোল করতে চায়।।
মিঃ ক্যাংস্যাং ধীরে ধীরে সিরিজে গুরুত্বপুর্ন চরিত্র হয়ে উঠে। টাকা হতে নিয়ে সুপার হিরো হতে গিয়ে টাকার সংকটে পরে যায়। ফাইন্যান্সিয়াল ও নীতির সাথে টিকে থাকার লড়াই চালিয়ে যেতে হয়। টাকা থাকলে সুপার হিরো না থাকলে জিরো।
মিঃ ক্যাংস্যাং তার পাওয়ার সেই লেডি ভিলেইন এর কাছে বিক্রি করতে চায়, কারণ তিনি সাধারণ মানুষ হতে চান। ঘটনা অনেক ঘটে যায়। এমন একটা অবস্থা নিজেকে লড়াই করে বাঁচতে হবে আবার মানুষকেও বাঁচাতে হবে।
** এই কন্সেপ্ট দিয়ে এটাই বুঝায় হাতে টাকা থাকলে সমাজে অবস্থান ও সম্মান অনেক উপরে আর টাকা না থাকলে তার কোন দাম নেই।।
খল সুপার হিরো যাদের কে ভিলেইন হিসেবে উপস্থাপন করা হয়েছে। তাদের সাথে ভালো সুপার হিরোদের একটা লড়াই চলছে। সিরিজের মূল ভিলেইন হলো মিস আন্না যিনি সুপার হিরোদের বন্দী করে তাদের উপর এক্সপেরিমেন্ট করে থাকে। তাদের পাওয়ার নিয়ে নেয়।
সিরিজের প্লট একটি ভিন্ন ধারার তাই দেখার আগ্রহ হলো। টাকার কনসেপ্ট দিয়ে সুপার হিরো সিরিজ এর আগে হয়নি তার মধ্যে সাউথ কোরিয়ান তাই দেখার আগ্রহ অনেক বেশি ছিলো।সিরিজের সাউন্ড সিস্টেম ও ভিএফএক্স বেটার ছিলো। তবে চাইলে আরো ভায়োলেন্স ও থ্রিলার রাখা যেতো।
*** শেষের দিকে সেই রকম ফাইট দেখানো হয়। সুপার ভিলেইন নাথান ও ক্যাশ হিরো ক্যাংসাং এই দুইজনের
মধ্যে লাস্ট ফাইট হয় আর সেটাই ছিলো দেখার মতন দৃশ্য। শেষের দিকে ক্যাংসাং এর টাকা শেষ হয়ে যায়। মার খেতে খেতে আহত হয়ে যায়। তখনই আশপাশের সবাই টাকা ছুঁড়ে দিতে থাকে। দেখার মতন দৃশ্য। নিজের ফর্মে ফিরে আসে ক্যাংসাং।।
ভিন্ন টাইপ সুপার হিরো সিরিজ দেখলাম। ক্ষমতা ও অহংকার মাটির সাথে মিশে যেতে সময় লাগে না,তবে যাদের মধ্যে অহংকার ও লোভ নেই তাদের জীবন যুদ্ধে কষ্ট বেশি করতে হয়।।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!