প্রথম পাতাসিনেম্যাটিকদ্যা ব্রেসলাউ মার্ডারস (২০২৫)

সিনেম্যাটিক

দ্যা ব্রেসলাউ মার্ডারস (২০২৫)

দ্যা ব্রেসলাউ মার্ডারস  (২০২৫)

The Breslau Murders (2025), Country: Poland

Season 01, Episodes 08

বিজ্ঞাপন


পোল্যান্ডের ডিটেকটিভ ক্রাইম সিরিজ মানেই রহস্যের গভীরতা থাকবেই। অপরাধ ও অপরাধীর মধ্যে গভীর মনস্তাত্ত্বিক সম্পর্ক ও ব্যাবধান খুঁজে পাওয়া যাবে। এখানেই হয়ত রহস্য লুকানো থাকে আর সেটা উম্মোচন করাটা বেশ চ্যালেঞ্জিং। পোল্যান্ডের সিরিজের কাজ বেশ ভালো, বিশেষ করে তাদের ক্রাইম ড্রামা বা থ্রিলার মানেই চোখ ও মনের পরিতৃপ্তি। পোল্যান্ডের সিরিজ আমার বেশ পছন্দ।।


সময়টা তখন ১৯৩৬। জার্মানীর ব্রেসলাউ শহরে অলিম্পিক গেমস চলছে। বিভিন্ন দেশের আথলেটেরা চলে এসেছে। এদিকে এক হোটেলে একজন পোলিশ ইহুদী এথলেট ও তার সেক্স পার্টনার রহস্যজনক ভাবে খুন হয়ে যায়। ঠিক কতদিন পর আরেকজন ইহুদী ফটোগ্রাফার খুন হন। তাদের চোখ পুড়িয়ে ফেলা হয়। হত্যার তদন্তের দায়িত্ব পেলো জাঁদরেল অফিসার মিঃ ফ্রাঞ্জ পডোস্কি। তিনি সাময়িক সাসপেন্স থাকেলও তাকে আবার দায়িত্বে দেওয়া হয়।।


ব্রেসলাউ এখন স্বাধীন পোল্যান্ডের শহর। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় এটি জার্মানি অন্তর্ভুক্ত ছিলো।।


হত্যার কারণ কি? কে করলো?? কি রহস্য আছে এখানে? এক বিশেষ ইতিহাস হয়তো আছে। নাৎসী কোন ষড়যন্ত্র হয়ত আছে আবার নেই। নাৎসী বাহিনী বলছে এটা তাদের কোন কাজ না। হিটলার হয়তো নিজেও চাচ্ছেন না প্রকৃত সত্য উম্মোচন হোক।।


জার্মানীর নাৎসী সরকার দ্রুত কেস সমাধান করতে নির্দেশ দিচ্ছে। নাৎসী সরকার বলছে, কাউকে ধরে এনে অপরাধী বানিয়ে দ্রুত কেস সমাধান করতে, কারণ অলিম্পিক গেমস চলছে। কোন রকম ঝামেলা বা আতঙ্ক সৃষ্টি করা যাবে না। বহির্বিশ্ব দেখুক দেশে কোন সমস্যা বা ঝামেলা হচ্ছে না।


 নাৎসী বাহিনীর কাছে ইমেজ ইজ ফার্স্ট। প্রকৃত সত্যকে উন্মুক্ত করা যাবে না।।


মিঃ ফ্রাঞ্জ পডোস্কি রহস্যের যতই গভীরে যান ততই বাধা আসে। নিজের নৈতিকতার সাথে লড়াই করতে হয়। সরকার ও প্রভাবশালীদের চাপ তো আছেই। এই খুনের রহস্য বের করা আর নাৎসী আদর্শবাদের সাথে লড়াই করা একেই কথা আমার মনে হয়। হতে পারে এটা তাদের বিশেষ প্ল্যানিং।


পডোস্কির সাথে হয়ত খুনির পূর্ব পরিচয় হয়তো আছে। অনেক ছোট ছোট তথ্য গুলো শুধুই একত্র করে দিতে হবে। এখানেই হয়ত সমাধান আসবে। দেখা যাক। সিরিজের ইহুদী বিদ্বেষ বেশ প্রাধান্য পেয়েছে। আপনি যদি স্লো ডিটেকটিভ ড্রামা পছন্দ করেন আর নাৎসী নোংরা রাজনীতি প্রেক্ষাপট, তাহলে এটা মাস্ট ওয়াচ।।


সিরিজের গল্প ও সেট ডিজাইন এবং লোকেশন বেস্ট ছিলো। প্রতিটা পর্বই ছিলো উপভোগ্য। নাৎসী প্রভাবশালী রাজনীতি প্রাধান্য পেয়েছে। মিথ্যাকে জোর করে প্রতিষ্ঠা করা চেষ্টা তো চলছে। পডোস্কি নিজের মতো করে খুনগুলোর রহস্য উদঘাটন করতে চাইলেও তাকে সেটা করতে দেওয়া হচ্ছে না। এদিকে ডিটেকটিভ পডোস্কি পারিবারিক জীবন নিয়ে বেশ প্যারায় আছেন।


পুরো সিচুয়েশন গভীর ডার্কে চলে যাচ্ছে। রহস্য অধরা।ড্রামার মাধ্যমে প্রতিটা সিকুয়েন্স ভালোভাবেই সাজানো হয়েছে। পোল্যান্ডের ডিটেকটিভ ড্রামা কিন্তু ভালোই লাগবে। তাদের মেকিং পাওয়ার ভালো। একটু মনোযোগ দিয়ে দেখলে ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখবেন।।


সাত ও আট নাম্বার পর্ব দুটি বেশি ভালো লাগবে কারণ সিরিজের মূল টা পয়েন্ট এখানেই। ঘটনা ও ছোট খাটো সফট টুইস্ট আছে যদিও সেটা খুনের সাথে রিলেটেড না, মূলত পডোস্কি এর স্ত্রীর সাথে ঘটে যাওয়া ঘটনা। খুনের সাথে যার যার পারিবারিক জীবনের ঘটনা বেশ গুরুত্বপূর্ণ।।


০ মন্তব্য · ২১ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!