প্রথম পাতাসিনেম্যাটিকইডা টেকস চার্জ (২০২২)

সিনেম্যাটিক

ইডা টেকস চার্জ (২০২২)

ইডা টেকস চার্জ  (২০২২)

Ida Takes Charge (2022), Country: Norway

Season 01, Episodes 08

বিজ্ঞাপন

ভিন্ন ধারার সিরিজ নিয়ে আবারও চলে আসলাম।।


আমরা সবাই কম বেশি ওভার থিংকিং বা অতিরিক্ত চিন্তাভাবনা করে থাকি। ব্যক্তির আচরণ ও মনোভাবের উপর নির্ভর করে কতটুকু বা কোন কোন বিষয়গুলো নিয়ে অতিরিক্ত চিন্তা বা কল্পনা করবে। কোন একটা কন্সেপ্ট অনেক সময় মাথায় ঢুকলে সেটা নিয়ে আমরা ভাবতেই থাকি তো ভাবতেও থাকি। বের হতে সহজে পারি না। এরকমটা আপনাদের সাথে হয়তো হয়, এমনকি আমার সাথেও হয়। পুরোটাই মনস্তাত্ত্বিক বিষয়।

 

এই নরয়ের ড্রামা ওয়েব সিরিজের মূল বিষয় হচ্ছে মানুষের মনের অতিরিক্ত চিন্তা, অজানা ভয় ও ছোট বিষয়গুলোকে অনেক বড় এবং নেগেটিভ ভাবে চিন্তা করা যেগুলো মনের গভীর দুর্বলতা। সাইকোলজিক্যাল ড্রামা এটি। সিরিজের কনসেপ্ট ভিন্ন তবে কিছুটা কমেডি ফিল পাবেন।।


** মিস আইডা সিরিজের মূল ও প্রধান চরিত্র। মূলত এই মেয়েটির আচরণের ধরন যেমন অতিরিক্ত অযৌক্তিক চিন্তা, ছোট বিষয়গুলো বড় করে দেখা এবং অজানা ভয় এই সমস্ত বিষয় প্রাধান্য পেয়েছে।


 মিস আইডা চরিত্রটি আমাদের সমাজের অনেক নারী পুরুষের আচরণের সাথে মিলে যায়। আমার সাথেও কিছুটা মিলে।।


** মিস আইডা ছোটখাটো বা সামান্য বিষয় নিয়ে অতিরিক্ত ইমোশন হয়ে পরেন। অতিরিক্ত সন্দেহ ও বিশ্বাস দুটোই করে থাকে। মানুষের আচরণ নিয়ে অগ্রিম অনুমান করে থাকেন। সন্দেহ করার প্রবণতা রয়েছে আবার ভয় পায় যদিও সেই ভয়ের যৌক্তিক কারণ নেই। সব ভয় বাস্তবসম্মত নয় এটা তিনি ভুলে যান। স্বাভাবিক মানুষের অবচেতন মন থেকে মেয়েটির অবচেতন মনের ধরন কিছুটা ভিন্ন।।


** বাস মিস করে, রাস্তায় ঘাটে যাকে তাকে বিশ্বাস করে ফেলে। ওয়াশরুম নিয়ে একটু খুতখুতে। কতটুকু পরিষ্কার, সেখানে যাবো কি যাবো না। তার মধ্যে বিশেষ করে সিদ্ধান্তহীনতা কাজ করে। এটা করবো কি করবো না। কথার উত্তর দিবো কি দিবো না। সিদ্ধান্ত নেয় আবার বাদ দিয়ে দেয়, এরকম সিদ্ধান্ত হিনীতা টাইপ প্রবলেম মেয়েটির রয়েছে।।


আপনাদের কারো এরকম সমস্যা আছে নাকি? কাউকে নিয়ে আনুমানিক ভয় অনেক সময় নিজের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। এতে নিজের স্বাভাবিক আচরণের ধরন নষ্ট হয়। অথচ ব্যাপারগুলো স্বাভাবিক।।


** মিস আইডা মিঃ আস্কেল নামে একটা ছেলেকে সন্দেহ করে। ছেলেটি নাকি ভবিষ্যতে স্কুলে হামলা করতে পারে। ছেলেটি শান্ত স্বভাবের। ছেলেটি বন্দুক দিয়ে পাখি শিকার করে। এটা নিয়ে মিস আইডার মনের মধ্যে অনেক ভয়, যদি সে স্কুলে বন্দুক হামলা করে তখন?


এটা মনের অজানা ভয় এবং অতিরিক্ত চিন্তার প্রতিফলন। মিস আইডা ইচ্ছা করেই অনেক সময় চিন্তার প্যারা নিয়ে থাকেন। সিরিজটি গল্প কাল্পনিক কিন্তু মানসিক ব্যাপারগুলো বেশ বাস্তবসম্মত। প্রতিটা পর্ব মনোযোগ দিয়ে দেখলে ভালো লাগবে।।


তাই মিস আইডা আস্কেলের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে, তার আচরণ পর্যবেক্ষণ করছে। মাঝে মাঝে তার সাথে স্বেচ্ছায় সেক্স করে যদি তার মধ্যে বিশেষ ইমোশন আসে আর তার মধ্যে ভায়োলেন্স সত্তা না আসে কিন্তু ছেলেটি তার মতনই আছে অনেকটা ইন্ট্রোভার্ট টাইপ। 


মেয়েটি এক সময় বুঝতে পারে তার চিন্তাগুলো আর সন্দেহগুলো ভুল।।


** মেয়েটি দেখতে সুন্দর কিন্তু অতিরিক্ত চিন্তাবিদ আর সেই চিন্তা বা টেনশনের মূল্য নেই। সন্দেহ ও ভয় থেকে দূরে থাকতে পারে না। মেয়েটির আচরণের মাধ্যমে আমাদের সমাজের যে সকল নারী পুরুষ এই ধরনের সমস্যা ফেস করেন,তাদেরকেই হয়তো এই মেয়েটির মাধ্যেমে দেখানো হয়েছে বা তুলে ধরা হয়েছে। 


এই ধরনের কিছুটা অস্বাভাবিক আচরণের কারণ কেউ বুঝবে না। এতে একে অন্যের সাথে ভুল বুঝাবুঝি বেশি হয়।।


মানুষের কিছু কিছু নেতিবাচক আচরণ আমাদের মস্তিষ্কে প্রভাব ঘটায়। অনেক সময় কারো সম্পর্কে ভালো মত না জেনে বুঝে তার সম্পর্কে নেতিবাচক ধারণা মনে চলে আসে। এটা মনের আচরণগত দুর্বলতা। মনের মধ্যে অদ্ভুত কল্পনা সৃষ্ট হতে থাকে। কল্পনায় মনে হয় লোকটা এই এই খারাপ কাজগুলো করতে পারে। লোকটা বেশ ভয়ংকর হলেও হতে পারে। যদি তারে দুইটা কথা শোনাতে পারতাম বা তারে কিছু একটা করতে পারতাম। এরকমটা অনেকের সাথেই হয়। বাস্তবে লোকটা খুব খারাপ না হতেও পারে। আমার ধারণা ভুল হতে পারে। পরে মনে হতে করে ভুল বুজেছি।। কিছু কিছু মানুষের এরকম মনের দুর্বলতা থাকতে পারে যদিও এটাকে পুরপুরি মনের অসুস্থতা বলতে চাই না।।


মনের সিদ্ধান্তহীনতা,অজানা ভয়, ভুল সন্দেহ এবং অতিরিক্ত চিন্তাগুলো কিভাবে জীবনে চলার পথ প্রভাবিত হয় সেই কন্সেপ্টগুলো নিয়েই নরওয়ের ভিন্ন ধারার ড্রামা ওয়েব সিরিজ।।



০ মন্তব্য · ৬৬ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!