প্রথম পাতাসিনেম্যাটিকরোমানজো ক্রিমিনাল

সিনেম্যাটিক

রোমানজো ক্রিমিনাল

রোমানজো ক্রিমিনাল

Movie Name : Romanzo Criminale

Country: Italy 

বিজ্ঞাপন

ইতালির সিনেমা কালচার সম্পর্কে জানতে হলে আর্ট ড্রামা সিনেমা দেখার পাশাপাশি মাফিয়া কালচার টাইপ সিনেমাও দেখতে হবে। মাফিয়া গ্যাং কালচার ইতালির সমাজ ও সংস্কৃতির অংশ বলা যায়। ইতালি মানেই মাফিয়া। এই মাফিয়া গ্যাং নিয়েই ইতালির ক্রাইম সিনেমা রোমাঞ্জু ক্রিমিনাল। ইতালির বেস্ট ক্রাইম সিনেমার মধ্যে একটি যদিও এই নামে সিরিজও আছে।।


হুট করেই ইতালির রোম সিটিতে বড় বড় গ্যাং ও ব্যবসায়ীদের ঘুম হারাম হয়ে গেলো। এক নতুন গ্যাং এর আবির্ভাব হলো। কিডন্যাপ থেকে শুরু করে অর্থ আত্মসাৎ, ব্যবাসীদের বিজনেস কন্ট্রোল, ড্রাগস বিজনেস সহ আরো অনেকে সাইটে তাদের আধিপত্য ধীরে ধীরে বাড়তে লাগলো। শহুরে নতুন এক আতঙ্ক লিবানিজ গ্যাং টিম।।


ছোট গ্যাং থেকে কিভাবে পুরো রোম সিটিতে তাদের উত্থান ও পতন হলো সেটাই দেখানো হয়েছে। আসলে অপরাধ সাম্রাজ্য আসে, জয় করে, আধিপত্য বিস্তার করে আর শেষপর্যন্ত রাস্তায় মরে যেতে হয়। তবে ইতালিতে পর্যায়ক্রমে এক এক সময় এক এক মাফিয়া আবির্ভাব হলেও লিবানিজ গ্রুপ ভালোই আধিপত্য দেখিয়েছে। পুলিশ থেকে প্রশাসন আর গোয়েন্দা বিভাগ সব জায়গায় তাদের নিজস্ব লোক ছিলো।।


সিনেমায় শুধু ক্রাইম দেখানো হয় না। গ্যাংস্টার দের ব্যক্তিগত জীবন, দ্বন্দ্ব, বিরোধ ও মান অভিমান বেশ প্রাধান্য পেয়েছে। লিবানিজ চরিত্রটা ভালো লাগবে। সিনেমা মূল চরিত্র বলা যেতে পারে। লিবানিজের দূরদর্শিতা, লিডারশিপ ও ফ্রেন্ডশিপ ছিলো দেখার মতন। লিবানিজ ছিলো গ্যাংস্টারদের মধ্যে বিখ্যাত।পুলিশ যাকে আটক করেও ধরে রাখতে পারে নি।।


পুলিশ অফিসার স্কিয়ালোজার চরিত্রটাও ভালো লাগবে। তার এক্টিভিটিস অনেকটা টম আর জেরির মতন। লিবানিজদের ধরতে গিয়েও পারে না। এদিকে এই অফিসার ও ডান্ডি একেই রমণীতে আসক্তি। সেই রমণীর নাম পেট্রেজিয়া। ম্যাডাম বেশ চাপে পড়ে যায়। তাদের উত্থান যেমন ভালো লাগবে তেমনি গ্যাংদের মধ্যে বিরোধ নিয়ে তাদের মৃত্যু আপনাদের ভাবাবে একদিন রাস্তাঘাটেই মরে যেতে হবে।।


মাফিয়া ইতালির সংস্কৃতির একটা অংশ। তাই ইতালিতে মাগিয়ার আধিপত্য হয়তো থাকবেই। ইতালির বেস্ট ও ক্লাসিক্যাল ক্রাইম সিনেমার মধ্যে অন্যতম এই সিনেমা।।


০ মন্তব্য · ২৭ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!