টাকার জন্য মা মেয়েকে দিয়ে কি কি করাতে পারে!
Film: The Ugly Stepsister (2025)
Genre: Body Horror, Satirical Dark Comedy
Run Time: 1h 49m
Language: Norwegian (English Subtitled)
Director: Emilie BlichfeldtCast: Lea Myren., Ane Dahl Torp, Thea Sofie Loch Næss, Flo Fagerli
IMDB: 7/10
Rotten Tomatoes: 96%
Metacritic: 70%
Google Users: 78%
Personal: 7/10
NO SPOILER
আমি এরকম সিনেমা আগে দেখেছি বলে মনে পড়ে না। সিনেমাটা প্রথম অর্ধেক ভালো স্লো টেনেছে, আমি ১ম অর্ধেক শেষ করেছি ৩ দিনে, কিন্তু শেষের অর্ধেক এক টানে শেষ করেছি। স্লো হলেও প্লট বিল্ডিং হিসেবে প্রথমার্ধ ভালো ছিলো। দ্বিতীয়ার্ধ, বিশেষ করে ক্লাইম্যাক্স ছিলো চমৎকার। একজন নিদারুণ লোভী এবং বাজে চরিত্রের মায়ের জন্য একটা মেয়ের জীবন কিভাবে নষ্ট হয়, লক্ষ্যে পৌঁছার জন্য সে কোন পর্যায়ে যেতে পারে, তা দেখানো হয়েছে এই সিনেমায়। সিনেমায় এলভিরা চরিত্র তথা মূখ্য ভূমিকায় অভিনয় করা মেয়েটার অভিনয় ছিলো চমৎকার, একদম সাবলীল অভিনয় যেটাকে বলে। এছাড়া বাকি চরিত্রগুলো দারুণ ছিলো। সিনেমাটা এডাল্ট সিনেমা বলা যায়, সো দেখলে সেটা মাথায় রেখে দেখবেন।
গল্প সংক্ষেপঃ
এক ধনী লোকের সাথে দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হয় রেবেকা। বিয়ের পর সেই লোকের বাড়িতে ২ মেয়ে এলভিরা ও আলমাকে নিয়ে ওঠে সে। বিয়ের পরেই রেবেকার বৃদ্ধ স্বামী মারা যান, আর সাথে নিজের মেয়ে অ্যাগ্নেস কে রেখে যান। বিয়ের পর রেবেকা জানতে পারে তার সদ্য প্রয়াত স্বামী মোটেও ধনী ছিলেন না। এরইমধ্যে রাজকুমার ঘোষণা দেয় যে সে বিয়ে করবে। এরপরেই শুরু হয় রেবেকা তার মেয়ে এলভিরাকে সেই বিয়ের কনে বানানোর প্রস্তুতি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!