Movie Name: My Name is Vendetta (2022)
Country: Italy
ইতালি আর্ট ড্রামা তে বেস্ট তবে অ্যাকশনে কোন অংশে কম না। ইতালির এই মাফিয়া অ্যাকশন ক্রাইম সিনেমাটি বেশ ভালো লাগলো। অনেকদিন পর মডার্ন মাফিয়া টাইপ অ্যাকশন ক্রাইম সিনেমা উপভোগ করলাম, যেখানে বেশ প্রতিহিংসা ও প্রতিশোধপরায়ণ দেখানো হয়েছে। মাফিয়া থেকে ফিরে এসে ভালো হয়ে জীবন যাপন করবে এটা হয়তো ভাগ্যে নেই। ভালো থেকে খারাপ হওয়া সহজ কিন্তু খারাপ থেকে ভালো হতে চাইলেও বাধা বিপত্তি আসবেই।।
মিঃ সান্তিনো স্বাভাবিক জীবন চেয়েছিলেন কিন্তু পুরোনো শত্রুরা তাকে ভালো হতে দিচ্ছে না। তার উপর নতুন করে নজরদারি ও হত্যাচেষ্টা করার প্ল্যান করছে ডন এঞ্জেলো। বহু বছর আগে এই ডনের অধীনে কাজ করতো মিঃ সান্তিনো।।
শত্রুরা তার স্ত্রীকে খুন করলো। এই হত্যাকাণ্ড হুট করে সকল পরিস্থিতি চেঞ্জ করে দিলো। অল্পের জন্য বেঁচে যায় বাবা সান্তিনো ও মেয়ে সোফিয়া। মেয়ে সব জানতে চায়।মিঃ সান্তিনো নিজের অতীতের সকল ঘটনা বলতে লাগলো। মিঃ সান্তিনো মেয়ের কাছে নিজের আসল নাম প্রকাশ করলো।
তার আসল নাম ডোমিনিকো ফ্রাঞ্জা। ভয়ংকর মাফিয়া কিন্তু স্বাভাবিক জীবনে এসেও লাভ হলো না। ভালো হওয়ার সুযোগ নেই। নিজের আসল পরিচয় দিতে বেশ ইমোশনাল ছিলো। মেয়েকেও নিজের বুদ্ধিমত্তা দিয়ে জীবনের বাস্তবতা বুঝালো। কখন কি করতে হবে।।
বাবা ও মেয়ের সম্পর্ক ও ইমোশন গুলো ভালো লাগবে। বাবাকে ভুল বুঝলেও শেষে বাবাকে সাপোর্ট করে। স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে হবে। নিজেকে না হোক মেয়েকে বাঁচাতে হবে। এদিকে তাদের কয়েকবার হত্যাচেষ্টা করা হয় কিন্তু ভাগ্য বেশ ভালো।
মিঃ সান্তিনো এইবার নিজের আসল নামে ফিরতে চায় ডোমিনিকো ফ্রাঞ্জা🔥। শুরু হলো এইবার দাঁত ভাঙ্গা জবাব। ভায়োলেন্স ও ভিফেক্স ভালোই ছিলো। ডন এঞ্জেলোর সাম্রাজ্যে আঘাত আসলো। একে একে তার দান হাত,বাম হাত ও অজুহাত সব গুলোকে খতম করে দিলো। ঘুমন্ত সিংহ জেগেছে। সিংহ আজীবন ঘুমিয়ে থাকতে চেয়েছিলো কিন্ত তারা তো দিলো না।।
শেষের দৃশ্য ভাবতে পারিনি। ছোটখাটো টুইস্ট ছিলো সেটা খুব খারাপ হয় নি। বাবার মতো মেয়েও চাইলে গ্যাংস্টার হতে পারে। ভালোই লাগলো অ্যাকশন ক্রাইম সিনেমাটি।
মিঃ সান্তিনো শুধুমাত্র তার অতীত ভুলে যেতে চেয়ে ছিলো,অতীত থেকে পালাতে চেয়েছিলো।মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকতে চেয়েছিলো। ভাগ্যে সেটা ছিলো না। আসলে মাফিয়া জীবন থেকে পালানো যায় না। শত্রু চারপাশে আছে।।
গ্যাংস্টারদের ভালো হওয়ার সুযোগ হয়ত আমরাই দিতে চাই না। এরকম অ্যাকশন টাইপ এর আগে দেখেছি তবে মাফিয়া যেহেতু ইতালির কালচারের অংশ তাই এটার ভাইবস অন্যরকম। তাই দেখে নিলাম।।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!