নিজের 'পারপাস' বা জীবনের লক্ষ্য খোঁজা বন্ধ করো।
শুধু বোকারাই এই কাজটা করে।
পারপাস কোথাও লুকিয়ে নেই যে তুমি হুট করে একদিন সেটা আবিষ্কার করে ফেলবে।
তোমার প্রতিটা পদে উদ্দেশ্যেপূর্ণ জীবনযাপন করার মাধ্যমেই তুমি নিজের পারপাস তৈরি করো।
তোমাকে একজন উদ্দেশ্যপ্রণোদিত মানুষ হতে হবে।
দায়িত্ব নাও,
কঠিন সব চ্যালেঞ্জের মুখোমুখি হও,
নিজের স্বার্থের বাইরে গিয়ে কোনো কিছুর সেবা করো।
সৃষ্টি করো।
ভালোবাসো।
গড়ে তোলো।
এই কাজগুলো দীর্ঘদিন ধরে করে যাও,
তখন আর নিজেকে গিয়ে এই প্রশ্ন করতে হবে না:
"আমার জীবনের লক্ষ্যটা আসলে কী?"
তুমি যখন হাঁটতে শুরু করবে, পথ নিজেই নিজের আলো ছড়িয়ে সামনে স্পষ্ট ফুটে উঠবে
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!