Movie name: Robbing Mussolini (2022)
Country: Italy
মিঃ মুসোলিনি সম্পর্কে সবাই জানে যারা ইতিহাস নিয়ে স্টাডি করে। মিঃ মুসোলিনি ছিলেন এক সময়ের ইতালির স্বৈরশাসক যিনি একুশ বছর ইতালি শাসন করেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির কাছে পরাজয়ের পর তার শোচনীয় পতন হয়। ক্ষমতা পতনের ঠিক আগেই তার বিশাল স্বর্ণ ভান্ডার লুট করার পরিকল্পনা করা হয়। একদল তরুণ তরুণী জীবনের ঝুঁকি নিয়ে এই সাহসিক মিশনে অংশ নেয়। সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত।।
হিস্টরিকাল, হাইস্ট ও অ্যাকশন এই তিন জনার মিলেই নির্মিত হয়েছে এই উপভোগ্য সিনেমা। ভালোই লাগবে।মুসোলিনি ও তার বাহিনীর ভয়ংকর নৃশংসতা দেখানো হয়েছে। মুসোলিনি তার বিশাল স্বর্ণ ভান্ডার ইউরোপের আরেক দেশ সুইজারল্যান্ডে নিয়ে যেতে চাচ্ছেন। এই সিনেমার গল্প, সেট ডিজাইন ও কস্টিউম বেশ ভালো ছিলো। প্রতিটা সিকুয়েন্স ভালো ছিলো যদিও একটু কড়া থ্রিল হলে ভালো হতো।।
সিনেমায় এক মাস্টার প্ল্যান দেখানো হয়। দ্বিতীয় বিশ্ব যুদ্ধ চলছে। ইতালির অবস্থা বেশি ভালো না, বলতে গেলে হেরেই গিয়েছে। অন্যদিকে তাদের মিত্র জার্মানীর অবস্থাও ভালো না। ইতালির মিলান শহর এখনও মুসোলিনি বাহিনীর হাতে। এক ধুরন্ধর ও চাপাবাজ ব্যবসায় মিঃ আইসোলো বিশাল স্বর্ণ ভান্ডার লুট করার প্ল্যান করে এবং তার টিম রেডি করে। মোট সাত জনের টিম নিয়ে মাস্টার প্ল্যান করা হয়। সাতজন সাত রকমের এক্সপার্ট।।
এতটাই সুরক্ষিত মুসোলিনির সেই আর্মি ক্যাম্প যে একটা পিপড়া ঢোকার সাধ্য নেই।।
** মিঃ আইসোলো এই প্ল্যানে মাস্টারমাইন্ড।।
** মার্সেলো পাক্কা ড্রাইভার। চোখে ধুলো দিয়ে চম্পোর দিতে ওস্তাদ।।
** মিঃ আমেডিও ভোল্ট খুলতে এক্সপার্ট।।
** মিঃ হাসা একজন স্নাইপার শুটার। মুরব্বী দুর থেকে ভালো শুট করতে পারেন। অস্ত্র চালনায় বিশেষজ্ঞ।।
** মিস ইউয়েনো হলো আইসোলোর প্রেমিকা যদিও তিনি উচ্চপদস্থ সেনার প্রেমিকা হয়ে গুপ্তচরবৃত্তি করে থাকেন। তবে বেশ বিপদ সামনে।।
মিস ইউয়েনো স্টেজে গান করেন। উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের গান শুনিয়ে থাকেন। এটাই প্লাস পয়েন্ট।।
শেষের দিকে ভালোই লাগবে। ভালোই গান ফাইটিং দেখানো হয়েছে। তারা খুব কৌশলে মিলান শহরে সেই সেনা সুরক্ষিত এলাকায় চলে যায়। প্ল্যান গুলো দেখতে ভালো লাগবে। বুদ্ধিমত্তার প্রশংসা করতেই হয় তবে সেনারা কি এতই বোকা?? তারাও ছদ্মবেশে অনুপ্রবেশ কারীদের একটু সন্দেহের চোখেই দেখে। ভালোই খেলা জমে উঠে।
ইতিহাস কন্সেপ্ট, চুরিভিত্তিক ক্রাইম ,প্রেম বিশ্বযুদ্ধ সব মিলিয়ে আমার কাছে ভালোই উপভোগ করেছি। আমি বেছে বেছে কিছু ইতালিয়ান সিনেমা দেখছি জাস্ট তাদের সিনেমার কালচার জানার ও বুঝার জন্য সেই সাথে এন্টারটেইনমেন্ট তো আছেই। আপনি যদি এই সিনেমায় অসধারণ কিছু চান তাহলে ভালো না লাগতেও পারে।।
মিঃ আইসোলো খুব কৌশলে মুসোলিনির ক্যাম্পে প্রবেশ করে। ভুল সাইরেন বাজিয়ে তাদের কনফিউজড করে দেয়। গোলাগুলি চলতে থাকে। তারা সেই বিশাল স্বর্ণ ভান্ডারে পৌঁছে যায়। মিঃ আইসোলো স্বর্ণের আংটি দেখে ইমোশনাল হয়ে যায়। এটা তার মায়ের আংটি। একসময় ইতালির নারীরা বাধ্য হয়ে মুসলোনিকে তাদের স্বর্ণ দান করে। ব্যাপারগুলো বেশ ভালো ইমোশনাল।।
গাড়ী রেস চলতে থাকে।মিঃ আইসোলো কাছে সোনার চেয়ে বেশি মূলবান তার প্রেমিকা ইউয়েনো।ইউয়েনোকে কিডন্যাপ করেছে সেই লুইচ্চা উচ্চ পদস্থ কর্মকর্তার স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক।।
উদ্ধার করতে পারবে তো??
শেষের দিকে আশা করি ভালো লাগবে। এই সিনেমা দেখিয়ে দিলো ফ্যাসিস্ট সরকার যতই অবৈধ সম্পদের মালিক হোক সেটা তার কাছ থেকে আজ অথবা কাল সেটা হাতছাড়া হবেই।।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!