Movie name : Primavera (2025)
Country : Italy
সিনেমাটি আমার ভালো লাগার বেশ কিছু কারণ আছে সেটা হলো এই ইতালিয়ান সিনেমাটিতে দেখানো হয়েছে অর্কেস্ট্রা মিউজিক, নারী মুক্ত মনের স্বাধীনতার অভাব এবং আঠারো শতকে ভেনিস শহর দেখানো হয়েছে।এই সিনেমাটি মূলত নারী স্বাধীনতা ও ক্লাসিক্যাল অর্কেস্ট্রা মিউজিক কেন্দ্রিক, তবে সেই সময়ের ভেনিস শহরের সমাজ ব্যবস্থাও দেখানো হয়েছে। যারা আর্ট ড্রামা টাইপ পছন্দ বেশি করেন তাদের জন্য বেস্ট হবে।।
আর্ট ড্রামা তাই একটু স্লো তবে ধীরে ধীরে গল্পের ভিতর ঢুকে যাবেন। ভালো লাগতে শুরু করবে। অর্কেস্ট্রা পারফরমেন্স গুলো সিনেমার প্রাণ তাই এগুলো ভালো তো লাগবেই। আমার কাছে ভালো লেগেছে। নারীর মুক্তমনা ও মানসিক পরাধীনতার বাস্তবচিত্র দেখতে পাবেন। মিউজকের স্বাধীনতা আছে। বেহালার মুগ্ধকর মিউজিক ভালো লাগবে। অরফেঞ্জের মেয়েরা ভালো বেহালা বাজাতে পারে কিন্তু তারাও যে মানুষ প্রচলিত সমাজ ব্যবস্থা ভুলেই গিয়েছে।।
মিউজিকের মধ্যে শেকল না থাকলেও অরফেঞ্জের নারীদের পায়ে শেকল তারা চাইলেও নিজের আত্মা ও শরীরের মুক্তি দিতে পারে না।কেউ একজন ধনীর দুলাল পছন্দ করলো আর এসে তুলে নিয়ে গেলো ব্যাপারটা এরকম। পুরো সিনেমা জুড়ে মিউজিক আর মিউজিক। অরফেঞ্জটি শুধু থাকার জায়গা না সেই সাথে মিউজিক প্রতিষ্ঠানও বটে। অনাথ মেয়েদের মিউজিক শেখানো হয় কিন্তু তাদের মুখ ঢাকা থাকে।।
সিনেমার মূল চরিত্র মিস সিসিলা আর ডন অন্তেনিও যিনি বেহালা শিক্ষক। দুজনের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। মিঃ অন্তেনিও মিস সিসিলার আত্মাকে বুঝেন ও জানেন। তার ভিতরে প্রতিভা গুলোকে আরো বিকশিত করার চেষ্টা করেছেন। মিউজিক তার প্যাশন।মিস সিসিলি মিউজিক নিয়েই কাজ করতে চান।।
মিস সিসিলার চরিত্রটা ভালো লাগবে। তার কল্পনা ও ইচ্ছাগুলো দেখে আপনিও ইমোশনাল হয়ে যাবেন।মিস সিসিলা চিঠি লিখতে পছন্দ করেন। অজানা এক মায়ের কাছে চিঠি লিখেন। তার মায়ের পরিচয় তার জানা নেই। তারপরেও চিঠি লিখে অজানা ঠিকানায় অজানা কোন এক মায়ের কাছে। আবেগময় চিঠি।।
মিঃ সিসিলি মুক্ত হতে চায় তবে সব কিছু থেকে। এতিম খানায় সে শেকলে বন্দী কিন্তু নিষ্ঠুর সমাজেও থাকতে চায় না। এমন এক জায়গায় থাকতে চায় যেখানে মুক্ত চিন্তার স্বাধীনতা আছে। সমাজ ও ব্যক্তির প্রচলিত নিষ্ঠুরতা নেই। স্বাধীন শিল্প চর্চা আছে। আত্মার সাথে মিউজিকের সম্পর্ক থাকবে। সিনেমার শেষে দেখায় মিস সিসিলি পালিয়ে যায়। এলো চুলে, মুক্ত মনে ও মুক্ত বাতাসে।।
মিস সিসিলির হাত ভেঙে দেওয়ার দৃশ্যটা এক ধরনের নিষ্ঠুরতা ও উগ্রতা। তাতে কি হয়েছে। পিছপা হয়নি।ডন অন্তেনিও সিসিলিকে সমর্থন দিয়েছে। বেহালার সুরের দর্শন সিসিলির মনে জাগ্রত করেছে।।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!