Movie name: Dogman (2018)
Country: Italy
ইতালিয়ান এই ক্রাইম ড্রামা সিনেমাটি মনস্তাত্ত্বিক ও দর্শনগত বিষয় উপস্থাপিত হয়েছে। একজন ব্যক্তির মানবিকতার পরাজয় ও তার মূল্যবোধের ছিনতাই হওয়াকে দেখানো হয়েছে। একজন নরম মনের ভদ্র ও নিরীহ মানুষ হুট করে হয়ে গেলো প্রতিশোধপরায়ণ ও হত্যাকারী। একজন ভালো মানুষ যখন হুট করে খারাপ হয়ে যায় তখন হাজারো খারাপ মনুষদের সেনোর হয়ে যায়। তাই ভালো কে ভালো থাকতে দিতে হয়।।
ইতালির কালচার ফুট উঠেছে। খুব বেশি ভায়োলেন্স বা ক্রাইম আছে এরকম কিন্তু না, মূলত এই সিনেমায় মনুষত্বের পতন দেখানো হয়েছে। গভীর মনস্তাত্ত্বিক ও দর্শন প্রতিটা সিকুয়েন্স লুকিয়ে আছে। যখন মনোযোগ দিয়ে দেখবেন বুঝতে পারবেন। বুঝতে পারবেন সহজ সরল মানুষ যখন অপরাধের স্বীকার হয় তখন সেই অপরাধ সহ্য করতে করতে নিজের অন্তরে ভিতরের শান্ত ও নিরীহ সত্বাকে মেরে ফেলে।।
সিনেমার মূল চরিত্র হচ্ছে মার্সেলো একজন কুকুর পরিচর্যাকারী যিনি বিভিন্ন কুকুরদের পরিচর্চা করে থাকেন। কুকুর বিক্রিও করে থাকেন। হাসিখুশি নম্র স্বভাবের মানুষ। এদিকে তার এলাকার বন্ধু সাইমন বেশ উগ্র ও এগ্রেসিভ।যাকে তাকে মারধর ও দাঙ্গা করে এলাকায় বিশৃঙ্খলা করে থাকে। সাইমন বহু অপরাধের সাথে জড়িত সেই সাথে মার্সেলোকে নিজের স্বার্থে কাজে লাগায় কিন্তু সাইমনকে না করতে পারে না। এই না বলাটা এক ধরনের ব্যর্থতা যেটার জন্য চরম মূল্য দিতে হচ্ছে।।
সাইমন পাশের দোকানে ডাকাতি করে আর ফেঁসে যায়
মার্সেলো। এক বছর জেলও খাটে। একমাত্র মেয়ে ও নিজের ভালোর জন্য সব কিছু সহ্য করে গেলেও নিজের অন্তরে চাপা ক্ষোভ ধীরে ধীরে বেড়ে বিস্ফোরণ হওয়ার পথে। মার্সেলো ভয়কে জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাইমনকে সবাই ভয় পায়। সে মানসিক ভাবে সমাজকে জিম্মি করে রাখে যেটা হলো স্বৈরতান্ত্রিকতা প্রতীক আর মার্সেলো হলো জনগণের শোষিত প্রতীক।
মুখ ফুটে না বলাটা এক ধরনের ব্যর্থতা। অন্যায় সহ্য করতে করতে নিজের বিবেককে বাক্স বন্দী করে। সাইমন ও মার্সেলোর মধ্যে মারামরি হয়। সাইমনকে।মেরে ফেলে এই প্রথম সাহসিকতার পরিচয় দেয়।কিন্তু।নিরীহ ও ভদ্র মানুষ থাকা কালে তার যে সম্মান ছিলো সেটা এখন নেই। এখন মার্সেলো নিরীহ নেই, মানুষ খুন করা পর্যন্ত সাহস আছে কিন্তু মনে নিরীহ শান্তি নেই, সম্মান নেই।।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ১৯৮৮ সালে রোম শহরে বাস করা একজন সাধাসিধে কুকুর বিক্রেতা ও পরিচর্যাকারী তার এলাকার এক উম্মাদ ক্রিমিনালকে হত্যা করে যেটা পরে বেশ ভাবনা ও আলোচনার জন্ম।দেয়। সেই প্রেক্ষাপট থেকে নির্মিত।।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!