প্রথম পাতাসিনেম্যাটিকএনাকোন্ডা (২০২৫)

সিনেম্যাটিক

এনাকোন্ডা (২০২৫)

এনাকোন্ডা  (২০২৫)

Film: Anaconda (2025)

এই সিনেমার ট্রেলার যখন রিলিজ দিয়েছিলো, খুব উচ্ছসিত ছিলাম যে পছন্দের এনাকোন্ডা ফ্র্যাঞ্চাইজ আবার ব্যাক করছে। কিন্তু কাস্টিং এ পল রুড মানতে পারলেও জ্যাক ব্ল্যাক নামটা কোনভাবেই মেলাতে পারছিলাম না। কারণ এনাকোন্ডার মতো হেভি এবং সিরিয়াস ফিল্মে জ্যাক ব্ল্যাক নামটা আসে কিভাবে? ওয়েল সিনেমাটা দেখার পর মনে হচ্ছে এমন সিনেমায় জ্যাক ব্ল্যাক নামটা না থাকলেই বরং ফিল্মটা গোবর হয়ে যেতো! এনাকোন্ডার মতো সিনেমাকে পিউর কমেডি ওয়েতে নিয়ে এসেছে এবং যার সিংহভাগ ক্রেডিট যায় ব্ল্যাকের। সিনেমার নাম এনাকোন্ডা হলেও এর গ্রুসাম দিকে বেশি ফোকাস করা হয় নি, বরং ফোকাস দেওয়া হয়েছে এনাকোন্ডা রিবুট ফিল্মের পেছনের ৪ জন কলাকুশলীর পাগলামীর দিকে। সিনেমার মেইন ফোকাস ছিলেন জ্যাক ব্ল্যাক এবং পল রুডের মতো অভিনেতারা এবং তারা দূর্দান্ত ছিলেন। সিনেমার রেটিং খারাপ সম্ভবত এই কারফণে যে সিনেমার গল্পে তেমন ডেপথ নেই। তবে নির্ভেজাল এন্টারটেইনমেন্ট হিসেবে এই সিনেমা দারুণ। এবং ক্লাইম্যাক্সে ২টা অপ্রত্যাশিত ক্যামিও আরো আনন্দিত করবে।

বিজ্ঞাপন

গল্প সংক্ষেপঃ 

৪ পুরাতন বন্ধু ঠিক করে তারা কাল্ট ক্ল্যাসিক এনাকোন্ডা রিবুট করবে। সেই চিন্তা থেকে তারা আমাজনের গহিন জঙ্গলে একটি বোটে করে যাত্রা শুরু করে। সাথে থাকে একজন দক্ষ স্নেক হ্যান্ডলার এবং বোটের ড্রাইভার। 


০ মন্তব্য · ৫৫ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!