টিভি সিরিজঃ একেন বাবুঃ পুরুলিয়ায় পাকড়াও (২০২৬)
আগের সীজনটা না জমলেও পুরুলিয়ায় পাকড়াও দারুণ জমেছে। একেন বাবুর কমেডিতে চিরায়ত ভাবের সাথে একটা নতুনত্ব ও এসেছে। একে বাবু চরিত্রে অনির্বান চক্রবর্তী তো এজ ইউজুয়াল সরেস, সাথে সুহত্র ও সোমক বাপী ও প্রমথ হিসেবে চলনসই ছিলো। একেন বাবু সিরিজে বাকি কলাকুশলী খুব ভালো অভিনয় করুক অথবা খুব বাজে করুক, তেমন ডিফারেন্স ক্রিয়েট হয় না। কারণ ফুল ফোকাস থাকে একেন বাবু ও গল্পের দিকে। তবে এই গল্পে বাচ্চা ছেলেটার অভিনয়টা দারুণ লেগেছে। এই গল্পটা খুব দূর্দান্ত না হলেও চলনসই ছিলো। তবে এটাকে গ্র্যান্ড করেছেন একেন বাবুই।
গল্প সংক্ষেপঃ
বাপী ও প্রমথের সাথে একেন বাবু এবার এসেছেন পুরুলিয়াতে। আসতে না আসতেই পূর্ব পরিচিত পুলিশ অফিসার নিখিলের সাথে দেখা। নিখিল তাদের আমন্ত্রণ জানায় এক আশ্রমে। সেখানেই ঘটে কান্ড!
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!