প্রথম পাতাসিনেম্যাটিকজলি এল এল বি ৩

সিনেম্যাটিক

জলি এল এল বি ৩

জলি এল এল বি ৩


কিছু ফিল্ম ফ্র্যাঞ্চাইজি আছে যেগুলো ২, ৩ পর্বে নিয়ে গেলেও খারাপ লাগে না। জলি এলএলবি সিরিজটা তেমনই। যদিও পার্ট ১ এবং পার্ট ২ এর মতো ইন্টেন্সিটি বা ইমোশন এখানে পাই নি, কোর্টরুমের ড্রামাও আগের ২ কিস্তির মতো খুব বেশি ছিলো না, তারপরেও ২ জলিকে একসাথে দেখে লালো ভেগেছে। তবে হ্যা, আগের ২ কিস্তির কথা মাথায় রাখলে এই কিস্তি সবচেয়ে বাজে হয়েছে। যেমনটা আগে বললাম, ইমোশনাল সীন অনেক দেখালেও আগের ২ কিস্তির মতো কানেক্ট সেভাবে করতে পারে নি। কোর্ট রুম ড্রামা দেখিয়েছে ক্লাইম্যাক্সে এসে। জাজ সুন্দরলাল ত্রিপাঠির ডেটিং লাইফ খুব ক্রিঞ্জ লাগলেও কমেডি এলিমেন্টের জন্য সেটাকে আমি এক্সকিউজ করতে পারি। কিন্তু এটা ছাড়াও এর আগের ২ কিস্তিতে বোমান ইরানি কিংবা আনু কাপুর যে লেভেলের ইন্টেন্সিটি কোর্ট রুমে দেখিয়েছিলেন আরশাদ ওয়ার্সি এবং অক্ষয় কুমারের সামনে, এবারে এসে রাম কাপুর একই সাথে আরশাদ ও অক্ষয়ের সামনে সেই ইন্টেন্সিটির ধারেকাছেও যেতে পারেন নি। যেহেতু এবারে ২ জলি একসাথে ছিলো, তাই তাদের অপোজিটে আরো শক্ত কাউকে দাঁড় করালে ভালো হতো। সেক্ষেত্রে আমার মনে হয় কে কে মেনন বা নওয়াজউদ্দিন সিদ্দিকীর মতো কেউ হলে এবং কোর্ট রুমের ড্রামাটা আরো দীর্ঘস্থায়ী করলেও জমতো ভালো। একারণে যদি সিনেমার রান টাইম আরো বেড়ে যেতো, বিশেষ ক্ষতি থাকতো না। সিনেমায় অক্ষয়ের প্রাধান্য চোখে পড়ার মতো ছিলো। হয়তো পরিচালক সাহেব সেটা বুঝতে পেরেই ক্লাইম্যাক্সের কনক্লুডিং স্টেটমেন্ট আরশাদকে দিয়ে ডেলিভার করিয়েছেন। সো সব মিলিয়ে ২ জলিই দারুণ ছিলেন গোটা সিনেমা জুড়ে। সিনেমার গল্পটাও সুন্দর, বড় বড় কোম্পানীর ঋণখলাপী স্ক্যামটা ভালোভাবে দেখিয়ে দিয়েছে। তবে আমি চাইবো এটাকে আর পর্ব না করুক। বেশি টানতে গেলে লেজেগোবরে করে ফেলে।

বিজ্ঞাপন

গল্প সংক্ষেপঃ

নিজের দখলকৃত জমি ফেরত চাইতে জানকি আম্মা দারস্থ হন কোর্টে। পালাক্রমে ২ জলির কাছে গেলেও ২ জনই তাকে ফেরত পাঠিয়ে দেয়, কারণ এই কেসে তেমন ইনকাম নেই।


০ মন্তব্য · ৩৮ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!