Beef (2023) Country: USA
Season 01 Episodes 10
আসলে আমাদের প্রকৃত শত্রু কে সেটা আমরা কতটুকু ভালো জানি? আমরা আসলে প্রতিনিয়ত যুদ্ধ করি যেই যুদ্ধ বাস্তবের যুদ্ধ থেকে ভয়ানক। এসব আমরা কতটুকু উপলদ্ধি করতে পেরেছি? সিরিজে গভীর দর্শন লুকিয়ে আছে। আমরা অনুভূতি প্রকাশ করি সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে কিন্তু এই অনুভূতি প্রকাশের মধ্যেই আমরা মনস্তাত্ত্বিক বা স্নায়ু যুদ্ধে জড়িয়ে যাই সেই সাথে নিজেদের মাসিক ক্ষতি করে থাকি।।
যারা খুব বেশি থ্রিলিং অ্যাকশন বা সাসপেন্স পছন্দ করেন বা ধীর গতির ড্রামা পছন্দ না তাদের জন্য এই সিরিজ একদমই দেখা উচিত হবে না কারণ বেশ বোরিং লাগতে পারে। আমি ড্রামা বেশ পছন্দ করি তবে একটু ধৈর্য নিয়ে এই সিরিজটা দেখেছি। সিরিজে শুধু মাত্র ব্যক্তিক প্রতিহিংসা বিবাদ ঝগড়া আর ইগো সব কিছুকে কেন্দ্র করে হয়েছে। প্রতিহিংসা বিবাদ ঝগড়া অশান্তির কারণ। মনের মধ্যে অস্থিরতা বেড়ে যায় আর মনের দর্শন ও আনন্দময় চিন্তাভাবনা গুলো পতন হতে শুরু করে।।
সিরিজের মূল বিষয় দুটো ব্যক্তির মধ্যে তর্কের মধ্যে দিয়ে তর্ক থেকে ঝগড়া আর ঝগড়া থেকে ব্যক্তিগত শত্রুতা আর এক অন্যের ক্ষতি সাধনের চেষ্টা। দুই পক্ষই একে অন্যকে শিক্ষা দিতে গিয়ে নিজদের ক্ষতি করেছে, নিজদের সম্মান ও পারিবারিক সম্পর্ক ও ইমেজ নষ্ট করেছে। তাদের কারণে তাদের বন্ধু বান্ধব ও আত্মীয়রাও কম বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। কি লাভ হলো ঝগড়া করে??
মনে রাখবেন আমাদের আসল শত্রু হচ্ছে আমাদের ভিতরের রাগ, অভিমান, হিংসা ও প্রতিশোধ পরায়ন যেটা ব্যক্তি থাকে সমাজ পর্যন্ত এর অস্থিরতার প্রভাব দেখা যায়। সিরিজে আমরা দেখতে পাই মিঃ ড্যানি ও মিসেস অ্যামির মধ্যে ব্যক্তিগত হিংসা ঝগড়া বিবাদ কি সাঙ্ঘাতিক রূপ নেয়। শেষ পর্যন্ত দুইজন উপলদ্ধি করে তাদের পতন ও মানসিক অস্থিরতার মূল শত্রু হচ্ছে নিজেদের অন্তরের ক্রোধ ও হিংসা। ধৈর্যের অভাব, সম্মানের অভাব।।
রাস্তায় গাড়ি ধাক্কাধাক্কি কি কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। খুব সহজে মেনে নেওয়া উচিত আর থেমে যাওয়া উচিত কিন্তু তারা থামে না। সেই ঝগড়া চলে যায় তাদের ব্যক্তিগত জীবনে। নিজদের অতীতও রক্ষা পায় না। প্রতিহিংসার খেলা চলতে থাকে। একদিন তারা এক দুর্গম জায়গায় আটকে গিয়েছিলো। ধীরে ধীরে তারা নিজদের ভুল বুঝতে পারে। একে অন্যের সাহায্য নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে। অবশেষে তাদের শত্রুতার অবসান হয়।।
শেষের দিকে ভালোই লাগবে।।
এখানে বিফ মানে বুঝানো হয়েছে বিবাদে জড়ানো বা ঝগড়া করা বা অশান্তি করাকে বুঝানো হয়েছে।।।।
এখানে বিফ মানে গরু মাংস না কিন্তু।।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!