প্রথম পাতাসিনেম্যাটিকক্রাশ (১৯৯৬)

সিনেম্যাটিক

ক্রাশ (১৯৯৬)

ক্রাশ  (১৯৯৬)

Movie Name : Crash (1996) 

Country : Canada 

বিজ্ঞাপন


গাড়ী ক্র্যাশ বা দুর্ঘটনাকে এই সিনেমায় শৈল্পিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। চলার পথে জীবনে একঘেয়েমি থেকে মুক্ত হতেই হয়ত গাড়ী দুর্ঘটনার কন্সেপ্টকে বেছে 

নেওয়া হয়। গাড়ী যখন দুর্ঘটনা কবলে পরে তখন সেটা ভেঙে মুচড়ে যায় ঠিক আমাদের আবেগ প্রবণতা গুলো

অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হয়। অন্যের আবেগের সাথে নিজেদের আবেগের মধ্যে আদান প্রদান করতে গিয়ে সাংঘর্ষিক রূপ নেয়।।


আবেগের মধ্যে যখন ক্রাশ হয় তখন মনের অনুভূতির পরিবর্তন হয়, যৌনতার মধ্যে পরিবর্তন আসে। আবেগ কখনও ট্রাফিক নিয়ম মেনে চলে না। আবেগ চলে নিজ নিজ হৃদয়ের নিয়মে। এখানে দেখানো হয় গাড়ী সাথে যৌনতার সম্পর্ক।গাড়ী যত দুর্ঘটনা হয়,ততই সেই গাড়ী

দুর্ঘটনা নিয়ে স্টাডি করা হয়। দুর্ঘটনা গুলো নতুন করে

তৈরি করা হয়,মানে স্বেচ্ছায় দুর্ঘটনা ঘটানো হয়, আর 

গাড়ীর ভিতরে চলতে থাকে উম্মুক্ত যৌনতা।।


গাড়ী দুর্ঘটনা ও যৌনতা দিয়ে বুঝানো হয়েছে আমাদের এই যান্ত্রিক জীবনে জীবন এবং অনুভূতিগুলো আটকে থাকতে থাকতে, আমাদের সত্যিকারের অনুভূতিগুলো হারিয়ে ফেলেছি। দুর্ঘটনায় গাড়ী দুমড়ে মুচড়ে যাওয়া অংশগুলো দিয়ে বুঝায়,অনুভূতিগুলো যখন ভেঙে যায়

তখন নতুন করে অনুভূতি মনের সৃষ্টি করতে হয়, অথবা

ভাঙ্গা ভাঙ্গা অনুভূতিগুলো জোড়া লাগাতে হয়।।


সিনেমায় প্রচুর যৌনতা আছে। গাড়ীর ভিতরে যৌনতার উম্মাদনা আর ইচ্ছাকৃত ভাবে গাড়ী দুর্ঘটনা ঘটানো হয়

এতে হাত পা ভেঙে যায়। আহত হয়। এই দুর্ঘটনা কিন্তু এক ধরনের এক্সপেরিমেন্ট। যৌনতার নতুন অনুভূতি নেওয়া। আমরা অনেক সময় এমন ভাবে লাইফ লিড করি যেখানে টাকার পেছনে ছুটে চলা হয়, প্রযুক্তি নিয়ে পরে থাকি, প্রবাহমান রক্তের মধ্যে যে অনুভূতি আত্মিক

আনন্দ এগুলো ভুলেই যাই।।


যান্ত্রিক জীবনে যৌনতার অনুভূতি হারাতে চলছে আর

সম্পর্কগুলো যান্ত্রিক হয়ে যাচ্ছে।অনুভূতি ও অবেগুলো

অন্তর ও শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।এই সিনেমায় দেখালো গাড়ী চালাতে চালাতে যৌনতা আর স্বেচ্ছায় দুর্ঘটনা ঘটানো গুলো 


গাড়ীর ভিতরে যৌনতা ও স্বেচ্ছায় দুর্ঘটনা আর আহত শরীর দিয়ে এটাই বুঝানো হয়েছে আমরা শারীরিক ও

মানসিক ভাবে আবেগহীন হয়ে যাচ্ছি। আবেগ গুলো যান্ত্রিক আঘাত পেতে পেতে আহত হয়ে যাচ্ছে। আপনি যদি এই সিনেমায় শুধু যৌনতা দেখেন তাহলে অনেক দর্শন উপলদ্ধি করতে পারবেন না। যদিও দর্শন খুঁজেন তাহলে গাড়ী দুর্ঘটনা, ভাঙ্গা গাড়ী আর আহত শরীরের দাগের মাঝে গভীর দর্শন খুঁজে পাবেন।।


মনের ভাষা বুঝতে হবে। ক্ষত ও অক্ষত শরীরের ভাষা বুঝতে হবে।।


০ মন্তব্য · ৮৫ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!