প্রথম পাতাসিনেম্যাটিকওয়েনেসডে

সিনেম্যাটিক

ওয়েনেসডে

ওয়েনেসডে

Wednesday season 02 review

Country: USA

বিজ্ঞাপন


সিজন টু দেখে ভালোই লাগলো। মিস ওয়েন্জডে তো বেশ বড় হয়ে গিয়েছে। যদিও সিজন একে তার পনেরো

বছর ছিলো। ঠিক আগের মতন তার অভিব্যক্তি আছে।

গম্ভীর গম্ভীর ভাব আর অতীত ও ভবিষ্যত দর্শন। নিজে

ভবিষ্যতে যায় না কিন্তু তার চিন্তা, ফিলোসফি বা দর্শন

অতীত ও ভবিষ্যৎ ভ্রমন করতে পারে।।


হলিউডের অন্যতম সেরা ফ্যান্টাসিজম থ্রিলার সিরিজ।

সিজন টুতে দেখা যায়, ওয়েন্জডে তার স্কুলে আবারও

ফিরে আসে। তার অন্তরের চোখ এইবার ভয়ংকর কিছু

দেখতে পায়। দেখতে পায় তার কাছের বান্ধবী এইনিড 

বিপদের মধ্যে রয়েছে এবং তার মৃত্যুর আশঙ্কা রয়েছে। 

মিস ওয়েন্জডে এই বিপদ সমাধান করতে চান।।


এই বোর্ডিং স্কুলে সবারই কম সুপার ন্যাচারাল পাওয়ার আছে। বানিকা থেকে এইনিড সবার। জটিলতা শুরু হয় যখন ইসাক আবার ফিরে আসে কিন্তু জম্বি থেকে ধীরে

ধীরে মানুষ হতে থাকে। এডামস পরিবারের অনেক পূর্ব 

ইতিহাস জানাতে পারে যাবে। ওয়েন্জডে বাবা মা থেকে

তার নানী ও সেই বিখ্যাত পাঁচ হাত মিঃ থিং সহ সবার

সম্পর্কে জানা যাবে। 


সিরিজে প্রতিটা পর্ব ভালো লাগবে। 


ওয়েন্জডে ও এইনিড দুইজন এক সাথে একে অপরের আত্মা শেয়ার করা সিকুয়েন্স গুলো মনে রাখার মতন।নিজদের আত্মা শেয়ার করে তারা নিজেদের মানসিক অবস্থা আরও ভালো ভাবে বুঝতে পারলো।


মিস ওয়েন্জডে যখন এইনিডের শরীরে প্রবেশ করে তখন মিস এইনিদের মানসিক অবস্থা বুঝতে পারলো, ভিতরে ভিতরে কতটা স্ট্রং তার বান্ধবী, আবার এইনিড যখন ওয়েন্জডের শরীরে প্রবেশ করে তখন বুঝাতে পারে কতটা মানসিক চাপ ওয়েন্জডের আছে। এই দুই 

বান্ধবীর বন্ধুত্ব আরও দৃঢ় হয়। মজার ব্যাপার ছিলো দুই জনের আচরণ পাল্টে গিয়েছিলো। সবাই তো হতবাক।


শেষের দিকে সেই হাত থিং ধামাকা দেখালো। নিজের বন্ধুত্ব ও ভালোবাসার কথা ভেবেই নিজের শরীর থেকে

আবারও বিচ্ছিন্ন হয়ে গেলো। সেই এডামস পরিবারকে সাহায্য করে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করলো।।


নতুন সিজন কিন্তু আসছে কারণ এই সিজন এখনোও শেষ হয়ে যায়নি। আরও ডার্ক আছে,আরো ধামাকা আছে।মিস ওয়েন্জডে হুট করেই তারা খালাকে অনুভব করতে থাকে।।


নতুন নতুন ভিশন শুরু হবে হয়তো। এইনিড বান্ধবীর

জন্য নিজেকে স্যাক্রিফাইস করে। বিশাল নেকড়ে হয়ে যায়। বন্ধুত্বের বন্ধন সিরিজে নতুন মাত্রা যোগ করে।।


মিস ওয়েন্জডের খালা কি খারাপ নাকি ভালো, নিজের ভাগ্নির ভালো নাকি খারাপ চায় সেটার উত্তর সিজন থ্রি

এর প্রতিটা এপিসোড বলে দিবে।।


ভালোই এনজয় করেছি।।


০ মন্তব্য · ৬৬ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!