প্রথম পাতাসিনেম্যাটিকএ স্যামি ওয়েডিং (২০২৫)

সিনেম্যাটিক

এ স্যামি ওয়েডিং (২০২৫)

এ স্যামি ওয়েডিং  (২০২৫)

A Sámi Wedding (2025), Country : Norway

A Sámi Wedding (2025), Country: Norway

বিজ্ঞাপন

Season 01 | Episodes: 08


ভিন্ন সংস্কৃতির গল্প দেখতে সবসময়ই ভালো লাগে। নরওয়ের এই ফ্যামিলি কমেডি-ড্রামা ওয়েব সিরিজটি বেশ উপভোগ করেছি।


নরওয়ের উত্তরের বরফে ঢাকা অঞ্চলে বসবাসকারী স্যামি আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা, সংস্কৃতি, রীতিনীতি ও পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করেই সিরিজটির গল্প এগিয়েছে। ভিন্ন সংস্কৃতিকে হালকা কমেডির সঙ্গে উপস্থাপন করায় সিরিজটি আরও আকর্ষণীয় লেগেছে।


সিরিজের প্রধান চরিত্র মিসেস গ্যারেন। তিনি মধ্যবিত্ত পরিবারের একজন নারী এবং স্যামি জনগোষ্ঠীর সদস্য। ধনী পরিবারগুলোর কাছে তিনি অনেক সময় অবহেলিত হন। তবে এবার নিজের ছেলের সঙ্গে একটি ধনী পরিবারের মেয়ের বিয়ের সুযোগ আসায় নিজেকে প্রতিষ্ঠিত করার একটি সুযোগও তৈরি হয়। শুরু হয় বিয়ের ব্যস্ততা।


স্যামি সংস্কৃতিতে বিয়ের প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রায় এক বছর সময় লাগে। অসংখ্য ঐতিহ্যবাহী রীতি রয়েছে, যদিও বর্তমান প্রজন্মের অনেকেই সেগুলো থেকে দূরে সরে যাচ্ছে।


মিসেস গ্যারেন বহু বছর পর ভাই-বোনদের বিয়ের দাওয়াত দেন। সবাই একত্র হওয়ার পর পুরনো অভিমান, পারিবারিক দ্বন্দ্ব এবং নানা ভুল বোঝাবুঝি সামনে আসে। এমন সব পরিস্থিতি তৈরি হয় যে, শেষ পর্যন্ত বিয়েটা আদৌ হবে কি না—সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়।


সিরিজে পরিবারের প্রতিটি সদস্যের মানসিকতা আলাদা। কেউ ঐতিহ্য আঁকড়ে ধরে রাখতে চায়, আবার কেউ আধুনিক জীবনধারাকে বেশি গুরুত্ব দেয়। মিসেস গ্যারেনের এক ভাই সমকামী, ছোট বোনও অনেক নিয়ম মানতে চায় না। ফলে পরিবারে একের পর এক দ্বন্দ্ব তৈরি হলেও সম্পর্কের টানাপোড়েন গুলো বেশ বাস্তব মনে হয়েছে।


মিসেস গ্যারেনের একমাত্র ছেলে মি আইলো চায় বিয়ে হোক একেবারে সাধারণভাবে। কিন্তু তার মা চান সব ঐতিহ্য ও আনুষ্ঠানিকতা বজায় থাকুক। মা-ছেলের এই মতবিরোধ গল্পকে আরও এগিয়ে নিয়ে যায়। বিভিন্ন অনুষ্ঠান, ড্রিংকিং পার্টি এবং নানান ঘটনার মধ্যে কেউ নিয়ম ভাঙে, কেউ পুরো ব্যবস্থাকেই এলোমেলো করে দেয়।।


সিরিজটি মূলত ঐতিহ্য বনাম আধুনিকতা, পারিবারিক সম্পর্ক, সামাজিক মর্যাদা এবং নৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত। দেখতে দেখতে মনে হয়েছে, আমাদের পরিবারেও এমন মান-অভিমান ও মতবিরোধ প্রায়ই দেখা যায়।।


ড্রামা লাভারদের জন্য এটি ভালো একটি সিরিজ হতে পারে। বিশেষ করে ভিন্ন সংস্কৃতি ও জীবনধারা দেখতে ভালো লাগলে অবশ্যই একবার দেখে নিতে পারেন। নরওয়ের কাজগুলো বরাবরের মতোই মানসম্মত লেগেছে।।


শেষ পর্যন্ত এত ঝামেলার পর বিয়েটা হয় কি না—সেই উত্তর মিলবে শেষ পর্বে।


০ মন্তব্য · ৫৫ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!