প্রথম পাতাবিজ্ঞান ও প্রযুক্তিদ্য সিলভার স্লিভার গ্যালাক্সি।

বিজ্ঞান ও প্রযুক্তি

দ্য সিলভার স্লিভার গ্যালাক্সি।

দ্য সিলভার স্লিভার গ্যালাক্সি।

মহাবিশ্বের সবচেয়ে নিখুঁত জ্যামিতিক শিল্পকর্ম: দ্য সিলভার স্লিভার গ্যালাক্সি। 


বিজ্ঞাপন

আমাদের পৃথিবী থেকে প্রায় ৩২ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থান করছে এক অসাধারণ মহাজাগতিক বিস্ময় - গ্যালাক্সি NGC-891, যা জ্যোতির্বিজ্ঞানীদের কাছে 'সিলভার স্লিভার গ্যালাক্সি' নামে পরিচিত। অন্ধকার মহাকাশের ক্যানভাসে গ্যালাক্সিটির অবিশ্বাস্যভাবে সুষম ও নিখুঁত গঠন দেখে মনে হয়, যেন স্বয়ং প্রকৃতি নিযে একে অঙ্কন করেছে।


গঠনগত দিক থেকে এটি আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ের এক মহাজাগতিক জমজ। এই গ্যালাক্সিতে রয়েছে প্রায় ১০০ থেকে ২০০ বিলিয়ন তারার বিশাল সমাহার। এর কেন্দ্রস্থলে রয়েছে প্রাচীন নক্ষত্রের উজ্জ্বল 'বাল্জ' (Bulge) এবং এর চারপাশের নক্ষত্ররাজির বিস্তৃত আলোকচ্ছটা এর সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে।


 পৃথিবী থেকে আমরা এই গ্যালাক্সিটিকে এক প্রান্ত থেকে (Edge-on) দেখতে পাই। ফলে এর পেছনের নক্ষত্রগুলোর আলোকে আটকে দিয়ে গ্যালাক্সিটির ঠিক মাঝখান দিয়ে প্রসারিত হয়ে থাকা মহাজাগতিক ধূলিকণা ও গ্যাসের ঘন রেখাটি (Dust Lane) খুব স্পষ্টভাবে দৃশ্যমান হয়।


অন্ধকার রাতের পটভূমিতে রূপালী ও স্বর্ণালী আলোর আভায় ভেসে থাকা NGC-891 একদিকে যেমন অ্যাস্ট্রোফিজিসিস্টদের জন্য এক অমূল্য বৈজ্ঞানিক গবেষণার ভান্ডার, অন্যদিকে স্পেস ফটোগ্রাফারদের কাছে এক পরম আকর্ষণের জায়গা। NGC-891

কেবল একটি গ্যালাক্সি নয়, এটি মহাজাগতিক শিল্পকলার এক অতুলনীয় নিদর্শন।


*** এই বিষয়ে অধিকতর জানতে কমেন্টে শেয়ারকৃত তথ্যসূত্র পড়ুন।  


Image Credit: NASA - National Aeronautics and Space Administration 


#DiscoverwithMainul #spacephotography #galaxy #astronomy #মহাকাশ

০ মন্তব্য · ৪২ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!