🐉 Targaryen বংশে চার কিংবদন্তি Dragon 🐉 🔥 আগুন, রক্ত ও মৃত্যুর ইতিহাস 🔥
টারগেরিয়েনদের ইতিহাস মানেই সবার আগে আয়রন থ্রোন আর ড্রাগন। সাদা চুলের সাত রাজ্যের রাজত্ব।।
তাদের সাম্রাজ্যের প্রকৃত শক্তি বাস করত আকাশে বিশাল ডানার নিচে, আগুনে ভরা ফুসফুসে, আর মানুষের কল্পনারও বাইরে থাকা এক ভয়ংকর শক্তিতে।
সেই শক্তি হচ্ছে ড্রাগন। তাদের শক্তিশালী অস্ত্র। ক্ষমতা ও শক্তির প্রতীক। এক একটা ড্রাগন ছিলো বিজয় ও দাম্ভিকতার প্রতীকও বটে।।
কোন ড্রাগন ছিলো রাজ্যজয়ের অস্ত্র। কোন ড্রাগন ছিলো যুদ্ধের জীবন্ত আতঙ্ক। কোন ড্রাগন ছিল তার মালিকের আশা ভালোবাসা। কোন ড্রাগন হয়ে উঠেছিল একটি রাজবংশের আশা ও পতনের প্রতীক।।
Targaryenদের অসংখ্য Dragon-এর মধ্যে চারটি নাম ইতিহাসের পাতায় আলাদা করে আগুন জ্বালিয়ে সেটা জানিয়ে দেয়।।
🖤 Balerion 🐲 Vhagar 🩸 Caraxes 👑 Syrax
চারটি Dragon। চারটি ভিন্ন ভাগ্য ও লড়াই।
চারটি ভিন্ন কিংবদন্তি।
**** Balerion The Black Dread ****
Targaryen ইতিহাসে Balerion the Black Dread ছিল তেমনই একটি নাম।
Aegon the Conqueror-এর Dragon হিসেবে Westeros জয়ের সময় Balerion ছিল Targaryenদের সবচেয়ে ভয়ংকর অস্ত্র।
তার বিশাল বিশাল কালো ডানা যখন ঐ আকাশ ছেয়ে যেতো, তখন ভূমিতে দাঁড়িয়ে থাকা মানুষজন বুঝে যেত ঐযে আগুন আসছে, শত্রুর জম আসছে।।
👑 Riders 👑
• Aegon I Targaryen • Maegor I Targaryen • Aerea Targaryen • Viserys I Targaryen
⚔️ Harrenhal-এর আগুন
Balerion-এর সবচেয়ে বিখ্যাত কীর্তিগুলোর একটি ছিল Harrenhal-এর পতন। Harren the Black-এর বিশাল দুর্গকে সবাই প্রায় অজেয় মনে করত।।
মানুষের সৃষ্টি পাথরের বিশাল দেয়াল কতটা শক্তিশালী হতে পারে যখন আকাশ থেকে নেমে আসে আগুনের ঝলকানি। Balerion এর আগুনে Harrenhal এর এতো বড় টাওয়ারটি পর্যন্ত গলে যায়। পাথরগুলো মনে হচ্ছে মাটির সাথে মিশে যাচ্ছে।।
সেদিন Westeros শুধু একটি দুর্গের ভয়াবহ পতন হতে দেখেছে। তারা ভেবে নিয়েছে Targaryen রাজা শুধুই স্বর্ণের মুকুট পরে না, তাদের মাথায় মূলত আগুনের মত ভয়ংকর মুকুট আছে মানে একটা একটা ড্রাগন তাদের মাথার মুকুটের মতন।।
Balerion Dragon একসময় রাজ্য জয় করেছিলো ও অসংখ্য যুদ্ধ থেকে বেঁচে ফিরেছিল শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হয়েছিল। বার্ধক্য ধীরে ধীরে তার এই বিশাল শরীরকে অনেক দুর্বল করে দেয়।
King's Landing এ শেষ নিঃশ্বাস ফেলে যায়। একটা দামী নক্ষত্র যেনো খসে পড়লো।।
🔥 **** Vhagar The Old She Dragon **** 🔥
Targaryen দের ইতিহাসে এই Vhagar ছিল সবচেয়ে পুরাতন, হিংস্র ও ভয়ংকর ড্রাগনদের একজন। কয়েক প্রজন্মের যুদ্ধের সাক্ষী এই সিনিয়র ড্রাগন।।
👑 Riders:
• Visenya Targaryen • Laena Velaryon • Aemond Targaryen
প্রজন্ম বদলের সাথে রাজাও বদলেছে কিন্তু Vhagar বেঁচে থেকেছে।
Aemond Targaryen হয়তো লাস্ট রাইডার।।
এক চোখা ছেলেটি ছোটবেলায় একটা ড্রাগন পাওয়ার জন্য কত আসায় ছিলো। অপমানিত হয়েছিলো কিন্তু একদিন Westeros-এর সবচেয়ে ভয়ংকর ড্রাগনটি সে নিজের করে নেয়। জয় করে নেয়।।
Vhagar ও Aemond এক সাথে হওয়া মানে দুর্ভেদ্য শক্তি সৃষ্টি করে। এই জুটি Dance of the Dragons-এর ইতিহাসকে বদলে দিয়েছিলো।।
Vhagar-এর শেষ যুদ্ধ ছিল আরও বেশি বিযোগাত্মক। একদিকে Aemond ও তার Vhagar অন্যদিকে ড্যাশিং Daemon ও তার Caraxes ড্রাগন। আকাশে মুখোমুখি হয় দুই কিংবদন্তি অথবা দুই এগ্রিসি অথবা দুই পাগল।
দুই Dragon একে অপরকে ছিন্নভিন্ন করে দেয়। শেষ পর্যন্ত Vhagar পতিত হয়। Caraxes মারাত্মক ভাবেও আহত হয়। দুটি Dragon-এর পতন। Targaryen তাদের ইতিহাসের এক ভয়ংকর যুগের সমাপ্তি আনে।।
🔥 **** Carxes : The Blood Wyrm **** 🔥
Caraxes ছিল অন্যরকম একটা ড্রাগন যেটা আমার ভালোও লাগে। লম্বা, সরু, অস্বাভাবিক চেহারা ও হিংস্র ডেমনের প্রধান অস্ত্র। দুর্ধর্ষ, আক্রমণাত্মক, অহংকারী ও মালিকের প্রতি অনুগত।।
Prince Daemon ও Caraxes-এর সম্পর্ক ছিল শুধুই রাইডার ও ড্রাগনের এর সম্পর্ক নয়। তারা দুই জন হচ্ছে একেই আগুনের হিংস্রতার দুই রূপ।
Daemon যেখানে গেছে, Caraxes সেখানে আকাশের অশুভ ছায়ার মতো উপস্থিত হয়েছে।
Stepstones এর যুদ্ধ থেকে শুরু করে Dance of the Dragons Caraxes ছিল Daemon এর সবচেয়ে বড় সামরিক শক্তি। তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটি ছিল শেষ যুদ্ধ।।
Daemon Targaryen vs Aemond Targaryen *
Caraxes vs Vhagar *
আকাশ মহা ভয়ংকর আগুন যুদ্ধক্ষেত্র রূপ নিয়েছে। Vhagar ছিল বিশাল ও শক্তিশালী কিন্তু Caraxes ছিল দ্রুত, ক্ষিপ্র এবং ভয়ংকরভাবে এগ্রিসিভ। দুই ড্রাগন একে অপরকে আক্রমণ করতে করতে আকাশ থেকে ছিটকে পড়ে।
Vhagar মারা যায়। Caraxesও গুরুতর আহত অবস্থায় নিচে পড়ে যায়। দুটো ড্রাগনের মৃত্যু, দুটো প্রিন্সের মৃত্যু। আগুনের আলো নিভে গেলো। সাদা চুলে রক্তের দাগ।
🔥** Syrax : The Dragon Of Rhaenyra ** 🔥
Syrax ড্রাগন ছিল রেনারিয়্যার হৃদয়ের সঙ্গে জড়িয়ে থাকা ড্রাগন। আবেগ ও ভালোবাসার প্রতীক।
👑 Rider: Princess/Queen Rhaenyra Targaryen
ছোটবেলা থেকেই রেনারিয়া Syrax এর রাইডার। তাই তাদের মধ্যে সম্পর্কটাই ছিল অন্যরকম। এটি ছিলো রাজকন্যার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক জীবন্ত সঙ্গী। Syrax ড্রাগন কিন্তু বিশাল, শক্তিশালী এবং রাজকীয় একটা ভাইব তো আছেই।।
Vhagar বা Balerionএর মতো তাকে সবসময় যুদ্ধের সবচেয়ে ভয়ংকর অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়নি।
রেনারিয়া যখন আয়রন থ্রান এর উত্তরাধিকার নিয়ে লড়াই করেন, তখন Syrax নিজের রাজকীয় পরিচয়ের অংশ হয়ে ওঠে।।
কিন্তু Dance of the Dragons-এর শেষদিকে আসে এক ভয়ংকর দিন।
🍏 ড্রাগনদের শেষ পরিণতি 🍏
কিংস ল্যান্ডিং এর সাধারণ মানুষ ড্রাগন দের ভয় পেতে শুরু করেছিল কারণ ড্রাগনের গৃহ যুদ্ধ সব ধ্বংস করে দিচ্ছিলো। সাধারণ জনগণের ক্ষোভ জমেছিল। বিক্ষুব্ধ জনতা ড্রাগনের থাকার জায়গায় আক্রমণ করে।
আগুন, চিৎকার, রক্ত আর বিশৃঙ্খলার মধ্যে Syrax-ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। মানুষের হাতেই তার পতন। শেষ পর্যন্ত সেই মানুষের ভিড়েই মারা গেল, যাদের নিয়ে এই সাদা চুলেরা শতাব্দীর পর শতাব্দী রাজত্ব করেছিল।
━━━━━━━━━━━━━━━━━━ 🔥 চার Dragon — চারটি আলাদা কিংবদন্তি 🔥 ━━━━━━━━━━━━━━━━━━
🖤 BALERION — “THE BLACK DREAD” ➡️ Conquest-এর প্রতীক ➡️ Aegon the Conqueror-এর Dragon ➡️ Harrenhal ধ্বংসের কিংবদন্তি ➡️ যুদ্ধ নয়, বার্ধক্যের কাছে পরাজিত।।
🐲 VHAGAR — “THE OLD SHE-DRAGON” ➡️ Targaryenদের প্রাচীনতম যুদ্ধ-Dragonদের একজন ➡️ Visenya → Laena → Aemond ➡️ Lucerys-এর মৃত্যুর সঙ্গে জড়িত ➡️ God's Eye-এর যুদ্ধে পতন।।
🩸 CARAXES — “THE BLOOD WYRM” ➡️ Daemon Targaryen-এর Dragon ➡️ Stepstones ও Dance of the Dragons-এর যোদ্ধা ➡️ Daemon-এর সবচেয়ে ভয়ংকর সঙ্গী ➡️ Vhagar-এর সঙ্গে শেষ যুদ্ধে মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যু।।
👑 SYRAX — “RHAENYRA'S DRAGON” ➡️ Rhaenyra Targaryen-এর দীর্ঘদিনের Dragon ➡️ রাজকীয়তা ও Rhaenyra-এর প্রতীক ➡️ Dance of the Dragons-এর রাজনৈতিক সংঘর্ষের অংশ ➡️ Dragonpit-এর বিদ্রোহে জনতার হাতে নিহত।।
নিজেদের আগুনের গোলায় নিজেরাই পুড়ে মরলো কি লাভ হলো। রাজত্ব ধ্বংস, প্রজন্ম ধ্বংস আর ড্রাগনের ধ্বংস। ড্রাগন ছাড়া টারগেরিয়ান অর্থহীন ঠিক যেমন আমেরিকা পারমাণবিক বোমা ছাড়া অর্থহীন।।
একদিন হয়তো সাধারণ মানুষ ক্ষোভে এই পারমাণবিক বোমা ধ্বংস করবে।।
যাই হোক আমি চাইনি টারগেরিয়ান মধ্যে কোন গৃহ যুদ্ধ হোক কিন্তু গল্পকে তো অস্বীকার করা যায় না।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!