বিজ্ঞানীরা দেখিয়েছেন, সূর্যের আলো ব্যবহার করেও কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট তৈরি করা সম্ভব। ২০২৬ সালে University of Ottawa ও Max Planck Institute-এর গবেষকেরা সূর্যের আলোকে pump light হিসেবে ব্যবহার করে entangled photon তৈরি করেন। গবেষণাটি প্রকাশিত হয়েছে Optica জার্নালে।
গবেষকেরা সূর্যের আলো সংগ্রহ করে polarized করেন এবং Fresnel lens ও একটি বিশেষ solar concentrator দিয়ে তা কেন্দ্রীভূত করেন। এরপর আলোকে একটি nonlinear crystal-এর ওপর ফেলা হয়। সেখানে Spontaneous Parametric Down Conversion বা SPDC প্রক্রিয়ায় দুটি photon তৈরি হয়, যাদের polarization entangled হতে পারে।
সূর্যের আলো লেজারের মতো coherent নয়। তবে গবেষকেরা দেখিয়েছেন, এর spatial ও temporal incoherence থাকলেও polarization নিয়ন্ত্রণ করে entanglement তৈরি করা যায়।
উৎপন্ন photon জোড়ার quantum state পরীক্ষা করে Bell state fidelity পাওয়া যায় 0.939 ± 0.027 এবং concurrence 0.905 ± 0.053। Bell parameter ছিল 2.5408 ± 0.2171, যেখানে classical সীমা 2। এই ফলাফল প্রকৃত quantum entanglement-এর প্রমাণ দেয়।
এই প্রযুক্তি ভবিষ্যতে satellite, মহাকাশভিত্তিক quantum communication, Arctic অঞ্চল এবং resource-limited পরিবেশে কাজে লাগতে পারে। তবে এটি এখনো proof of principle। brightness, stability ও entanglement quality আরও উন্নত করতে হবে।
এই গবেষণা দেখায়, quantum technology-এর জন্য শুধু লেজারের মতো নিয়ন্ত্রিত আলোই দরকার নয়। প্রাকৃতিক সূর্যালোকও ভবিষ্যতের quantum photonics-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: Optica, Doi
#QuantumEntanglement #QuantumPhysics #QuantumTechnology #sunlight #ScienceNews
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!