প্রথম পাতাসিনেম্যাটিকআগুনের রাজপুত্র

সিনেম্যাটিক

আগুনের রাজপুত্র

আগুনের রাজপুত্র


হাউস অফ ড্রাগন নিয়ে যদি আলোচনা করি তাহলে, আমাদের পাগলা ডেমনের কথা তো বলতেই হয়। তিনি তো আমাদের সাদা চুলের ড্যান্সিং প্রিন্স।তিনি ক্র্যাসাক্স ড্রাগন রাইডার,এক বীর যোদ্ধা যার হাতে থাকে ডার্ক সিস্টার।ডেমন টারগেরিয়েন যে তোয়াক্কা করে না কোন নিয়ম,পরোয়া করে না কাউকে। মাথা গরম এক নির্ভিক আগুন প্রিন্স।।

বিজ্ঞাপন


হাউস অফ ড্রাগন দেখা যখন শুরু করি তখন থেকেই ডেমনকে আলাদা ভাবে ভালোই লাগত,কারণ ডেমনের পায়ে কখনও শেকল বাধা যায়নি অর্থাৎ তাকে নিয়ম ও শৃঙ্খলায় আটকে রাখা যায়নি। তার বড় ভাই ভিসারিস সব সময় চিন্তায় থাকতো মাথা গরম করে কার মুন্ডুটাই ফেলে দেয়। তবে বড় ভাইয়ের প্রতি তার ভালবাসাও ছিলো। ভালো রাজনীতি বুঝতো তবে নিজের ইমেজ ও রাগকে কন্ট্রোল করতে পারত না।।


বিতর্কিত ও আলোচনায় থাকাই যার নেশা। ব্যক্তিত্ব ও ইগো তার কাছে সবার আগে।শরীরে টারগেরিয়েন রক্ত তাই রাজপরিবারে নিজের ক্ষমতা ও শক্ত অবস্থান তার ইচ্ছা ও আকাঙ্ক্ষা।আয়রন থ্রনে তার তেমন আগ্রহ না থাকলেও সাত রাজ্যের ক্ষমতার অংশ হতে চেয়েছে ও নিজের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার আদায়। ভিসারিস যতটা শান্তময় ও ধৈর্যশীল,প্রিন্স ডেমন বেশ এগ্রেসিভ ও অধৈর্যশীল। নির্ভিক ও কৌশলী বটে।।


একজন ড্রাগন রাইডার। তার কাছের সঙ্গী হলো ড্রাগন ক্র্যাসাক্স। ড্রাগনের মধ্যে অন্যতম সেরা হলো ক্র্যাসাক্স আর টারগেরিয়েনদের মধ্যে রহস্যময় ও ভয়ংকর প্রিন্স হলো ডেমন টারগেরিয়েন। দুই আগুন এক সাথে হলে শত্রুর মনে কাপাকাপি শুরু হয়ে যায়। যুদ্ধের ময়দানে ডেমন অসম্ভব রকমের ঝুঁকি নিতে পারে। শত্রুর ভাবও ভালো বুঝতে পারে কিন্তু তার ইগো এবং ব্যক্তিক হিংসা তার ইমেজ অনেক সময় নষ্ট হয়ে যায়। তবে ডেমন যত পাগলামি করে ততই ভালো লাগে।।


ইয়ং এন্ড বিউটিফুল একটা ফ্যাক্ট আছে সেটা হলো এই প্রিন্স ডেমন আর রেনারিয়া কৈশোর ফুটন্ত প্রেম যেটা তদের হৃদয়ে প্রেমের আগুন জ্বালিয়ে ছিলো।মিষ্টি মিষ্টি প্রেম দেখতে ভালোই লাগত কিন্তু প্রথমে চাচা ভাতিজি বিয়ে করতেই পারেনি কিন্তু তারা পরে এক সময় বিয়ে করে।প্রেমের পূর্ণতা পেলো।টারগেরিয়েন রক্তের ভিতরে নিজ নিজ রক্তের বন্ধনের প্রচলন দীর্ঘদিনের।।


ক্র্যাসাক্স ড্রাগন ছিলো বেশ ভয়ংকর ও এগ্রেসিভ যেনো আরেক ডেমন। ডেমন ও ক্র্যাসাক্স এই দুই জন এক সাথে হওয়া মানে ভয়ানক আগুন যেটা যে কারো কাছে আতঙ্ক।ড্যাশিং ড্রাগন রাইডার তো এমনি এমনি বলে না। এই ড্রাগন তার জীবনের অন্যতম সঙ্গী। ডেমন এক ধ্বংসাত্মক প্রিন্স,লড়াই ও যুদ্ধ যার কাছে খুবই সিম্পল বিষয় কারণ তিনি আগুনের প্রিন্স,তিনি বীর যোদ্ধা।।


গৃহ যুদ্ধে তার সাহসী ভূমিকা দেখা যায়।রেনারিয়া যখন আয়রন থ্রণে আরোহন করে তখন শহরের বিশৃঙ্খলা ও অনিয়মগুলো সমাধানের চেষ্টা করেন বিশেষ করে গুপ্ত হত্যাকারীদের দমন করেন।একটা ব্যাপার তো উপলদ্ধি করলাম সেটা হলো, আয়রন থ্রনে বসা বা মাথায় মুকুট পড়লেই হয় না,বাস্তবতা এবং শত্রুর কৌশলের সাথে সম্মুখ লড়াই এবং সাহস ও বুদ্ধিমত্তা থাকতে হয় যেটা ডেমন বার বার করে দেখিয়েছে।।


ক্রেপফিডারের বিরুদ্ধে স্টেপস্টোন্সের যুদ্ধের কথা তো সবাই মনে রেখেছে।সাদা কাপড় দেখিয়ে সেই সাদা তে রক্তের দাগ লাগিয়ে শত্রুদের চরম শিক্ষা দিয়েছিলো।।


গল্পে যেটা আছে যতদুর জানি চাচা ভাতিজা যুদ্ধ হয়। এইমন ও ডেমন আকাশ যুদ্ধ হয়। পুরো আকাশ যেনো আগুনে ছেয়ে যায়।ভেগার ও ক্র্যাসাক্স এই দুই ড্রাগনের যুদ্ধ ছিলো ভয়ানক। যুদ্ধে এইমন মারা যায় আর ডেমন ড্রাগন নিয়ে নিচে পরে যায় আর অবাক করার কথা হলো তার লাশ খুঁজে পাওয়া যায় নি।।


প্রথম স্ত্রীকে হত্যা থেকে ভেমন্দ ভ্যালারিয়ানের মাথা কেটে ফেলা সহ আরো অনেক পাগলামি তার জীবনে জড়িয়ে আছে।টারগেরিয়েনদের গৃহ যুদ্ধ না থাকলে এই ডেমন হয়তো হতো অপ্রতিরোধ্য রাজা। শুধু সাত রাজ্য কেনো সতেরো রাজ্যের লর্ড হতে পারতো। হাউস অফ ড্রাগন এটাই শিক্ষা দেয় রক্তের সাথে রক্তের যুদ্ধ ভালো ফল বয়ে আনে না।গৃহ যুদ্ধের চেয়ে বড় শত্রু যুদ্ধ আর হয় না। গৃহযুদ্ধ শুধুই আপনার শত্রুকে শক্তিশালী করবে।।


ডেমন টারগেরিয়েনকে সবাই মনে রাখবে।।


০ মন্তব্য · ৪১ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!