প্রথম পাতাসিনেম্যাটিকস্পাইডার ম্যানঃ ব্রান্ড নিউ ডে (২০২৬)

সিনেম্যাটিক

স্পাইডার ম্যানঃ ব্রান্ড নিউ ডে (২০২৬)

স্পাইডার ম্যানঃ ব্রান্ড নিউ ডে  (২০২৬)


আমার কাছে সবসময়ই টবি ম্যাগুয়েরের স্পাইডারম্যান ভালো লাগে। এরপরে এন্ড্রু গারফিল্ড, একদম শেষে টম হলান্ডের স্পাইডারম্যান। এখন অব অধি আমি কোন স্পাইডারম্যান বাদ দেই নি, আর এই সিনেমার হাইপ ও দেখলাম একদম পীকে, সাথে আমার পছন্দের চরিত্র পানিশার এবং স্ট্রেঞ্জার থিংস এর স্যাডি সিংক আছে, তাই দেখতে গিয়েছিলাম। স্পাইডারম্যান হোমকামিং এবং নো ওয়ে হোম আমার ভালো লেগেছিলো। ব্র্যান্ড নিউ ডে নিয়ে কয়েকজন বলেছিলো খুব বেশি এক্সপেক্টেশন না রাখতে। তাই একটা মিডিয়াম লেভেলের এক্সপেক্টেশন নিয়ে দেখতে গিয়েছিলাম, এবং আমার সেই মিডিয়াম এক্সপেক্টেশন ও হতাশ হয়েছে। ঠিক আছে সবাই স্পাইডারম্যানকে ভুলে গেছে, সব কিছু আবার নতুন করে শুরু, তারপরেও কাহিনীর একটা গতিপথ তো থাকবে, একটা ডেপথ তো থাকবে। গোটা সিনেমায় মজনু স্পাইডারম্যানকে দেখলা, যে চরম হতাশা ও একাকীত্বে ভোগে। জেন্ডায়ার অভিনয় নিয়ে বলার কিছু নাই, গোটা সিনেমায় সেম এক্সপ্রেশন। পানিশার ও হাল্ককে আনলো, কিন্তু অন স্ক্রীন যথেষ্ট ইম্পেক্টফুল রাখতে পারে নাই। হাল্ককে তো আমার এখন আলুর মতো মনে হয়। একটু স্বাদ বাড়ানোর জন্য সব জায়গায় ঢুকিয়ে দেয়। হাল্ক যে ফার্স্ট অ্যাভেঞ্জারদের একজন, এটা বোধহয় মেকাররা ভুলেই গিয়েছে। এবং ফ্র্যাঙ্কলি, জিন গ্রে চরিত্রে স্যাডির অভিনয় ও তেমন ভালো লাগে নাই। পুরা ফিল্মটা আসলে ছিলো টম হলান্ডেরই। এবং সিনেমা শেষ করে মনে হচ্ছিলো এর চেয়ে অডিসিটা দেখলে হয়তো লালো ভাগতো। তবে সিনেমাটোগ্রাফী, বিজিএম, মিউজিক টপ নচড ছিলো একদম।

বিজ্ঞাপন

গল্প সংক্ষেপঃ

একাকী জীবনযাপন করা দুঃখী আত্মা পিটার পার্কার শহরে ক্রিমিনালদের ধরে পুলিশের কাজ সহজ করে দিতে থাকে। এরই মাঝে তার মোলাকাত হয় নতুন কিন্তু ভয়ঙ্কর এক ব্রেনের সাথে।


০ মন্তব্য · ৪৪ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!