অন্যতম পছন্দের পরিচালকের কামব্যাক, সাথে কমেডি জগতের এতোগুলো নক্ষত্র, প্রত্যাশার পারদ অনেক উপরে ছিলো। কিন্তু সিনেমা অর্ধেক দেখার পরেই সেটা ধাপ করে মাটিতে আছাড় খেলো! সিনেমা দেখে এটা কোনভাবেই প্রিয়দর্শনের সিনেমা বলে মনে হয় নি। অক্ষয়, পরেশ, রাজপাল, আর্সানি সাহেবদের বয়স অনেক হয়েছে, মানি। কিন্তু তারপরেও অভিনয়ে একটা ধার তো থাকে। তাদের অভিনয় দেখে মনে হচ্ছিলো তাদের দিয়ে জোর করে অভিনয় করানো হচ্ছে। টিপিক্যাল সংলাপ, প্রিয়দর্শন সুলভ হিউমার নেই। মানে খুবই যাচ্ছেতাই অবস্থা। এই সিনেমা নিয়ে এর চেয়ে বেশি কিছু লেখা বাতুলতা।
গল্প সংক্ষেপঃ
একটা গ্রাম আছে, যেই গ্রামে নতুন বিয়ে হওয়া বধূদের এক অশুভ শক্তি তুলে নিয়ে যায়। সেকারণে সে গ্রামে কারো বিয়ে হয় না। সেই গ্রামে নিজের পৈতৃক সম্পত্তির জন্য আসে অর্জুন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!