দক্ষিণ ভারতের সাইকোলজিক্যাল থ্রিলার ম্নেই মাথাফাকা ব্যাপারস্যাপার, আবারো প্রমাণিত। সিনেমায় ১ম হাফ পর্যন্ত কিছু হবে, কিছু হবে ভাইব থাকলেও উত্তেজনা টের পাওয়া য্য নি। খেলা শুরু হয়েছে বলা যায় দ্বিতীয় হাফের ও অনেক পরে। নিম্ফোম্যানিয়াক টার্মের মতো একদমই গতানুগতিক না, এমন একটা ব্যাপার এনে, সেটার সাথে মানুষের আদিম নিষিদ্ধ প্রবৃত্তিকে মিশিয়ে, সেটাকে ঘিরে এমন একটা রিভেঞ্জ থ্রিলার বানানো, মেকার এবং তার টিমকে আমার টুপিখোলা সম্মান। বিজিএমটাও ক্যাপ্টিভেটিং ছিলো। অভিনয় সবারই খুবই ভালো ছিলো। তবে সাইলাজা ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী সবাইকে ছাড়িয়ে গেছেন, একদম র অ্যাক্টিং পেয়েছি তার কাছ থেকে। দীর্ঘদিন পর একটা জমজমাট সাউথ ইন্ডিয়ান থ্রিলার দেখলাম।
গল্প সংক্ষেপঃ
সালু এবং রবি ছোট বেলায় ঘনিষ্ঠ বন্ধু ছিলো। বাড়িতে আগুন লাগায় রবি এবং ওর বাবা মা*রা যায়। বুড়ি নানীর কাছেই বড় হয় সাইলাজা ওরফে সালু। কলেজে পড়ার সময় তার প্রেম হয় তার ইংরেজি শিক্ষকের সাথে। আর এই প্রেমের পর থেকেই তার জীবনের মোড় ঘুরে যায়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!