কিছু কিছু হরর সিনেমাকে আপনি জাম্প স্কেয়ার বা ঘোস্ট ফিগার দিয়ে মাপতে পারবেন না। গেট আউট, আস, ডোন্ট ব্রেথ, স্মাইল মুভিগুলো তেমনই। সেই তালিকায় যুক্ত করলাম এই সিনেমাটা। ভ্যাম্পায়ার নিয়ে বানানো একটা সিনেমা। মোটাদাগে এখানে হররের তেমন কোন এলিমেন্টই পাই নি। ইনফ্যাক্ট গল্প যে খুব ভিন্নরকম কিছু, তাও বলার জো নেই। কিন্তু এই সিনেমার শক্তিমত্তার জায়গা এর গল্প বলার ধরণ, গল্পের প্রয়োজনে আবহটাকে তৈরি করা, অভিনেতাদের অভিনয়, এবং সাথে শ্রুতিমধুর গানগুলো। ওয়েস্টার্ন ভাইব দেওয়া সিনেমাটা দেখার সময় একদম সেই সময়েই চলে গিয়েছিলাম। মাইকেল জর্ডান দ্বৈত চরিত্রে দূর্দান্ত অভিনয় করেছেন, ফলস্বরূপ তিনি অস্কার বাগিয়ে নিয়েছিলেন। এছাড়া সহশিল্পী যারাই ছিলেন, সবার অভিনয়ই ভালো লেগেছে। আর সিনেমাটাকে আরো উপভোগ্য করেছিলো এর গানগুলো। এই ধরণের গান আমার খুব একটা শোনা হয় নি, তবে খুব উপভোগ করেছি।
গল্প সংক্ষেপঃ
নিজেদের ট্রাবল্ড লাআইফকে পেছনে ফেলে নতুন করে সব শুরু করতে ২ যমজ ভাই স্মোক এবং স্ট্যাক ফিরে আসে তাদের গ্রামে। সেখানে তারা নতুন একটা বিজনেস করার প্ল্যান করে এবং সেখানে গ্রামের অধিবাসীদের আমন্ত্রণ জানায়। কিন্তু তারা ঘুণাক্ষরেও বুঝতে পারে না তাদের সেখানে আমন্ত্রিত হয়ে কারা আসতে যাচ্ছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!