মালায়লাম থ্রিলার সিনেমা মানেই মাথাফাকা ব্যাপারস্যাপার। এই সিনেমাটা নিয়ে অনেক কথাবার্তা শুনেছিলাম। কিন্তু শুরু করার পর একটা লম্বা সময় ধরে তেমন হাইপড হবার মতো কিছু পাই নি। কিন্তু সিনেমার শেষের দিকে ক্ল্যাসিক মালায়লাম সিনেমার মতো ঝটকা দিয়ে দিলো। এরকম একটা ক্লাইম্যাক্স হবে আসলেই চিন্তা করতে পারি নি। সিনেমার লোকেশন, অভিনেতাদের অভিনয় ভালো ছিলো। গল্পটা স্লো বিল্ডিং হলেও ওয়েল রিটেন এবং এক্সিকিউটেড।
গল্প সংক্ষেপঃ
অজয় তার দ্বিতীয় স্ত্রী অপর্ণাকে নিয়ে বাড়িতে আসে। এদিকে জানতে পারে তার বাবা তার লাইসেন্স করা পিস্তল খুঁজে পাচ্ছে না। এদিকে থানা থেকে পিস্তলের লাইসেন্স রিনিউ করা নিয়েও চাপ দিচ্ছে। এদিকে অপর্ণা বুঝতে পারে অজয়ের বাবা কোন কিছু মনে রাখতে পারেন না। ধীরে ধীরে অপর্ণা আবিস্কার করতে থাকে অজয়ের বাবার ভুলে যাওয়া ছাড়াও আরো কিছু ব্যাপার আছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!