প্রথম পাতাসিনেম্যাটিকনিব্বা -- নিব্বি (২০২৬)

সিনেম্যাটিক

নিব্বা -- নিব্বি (২০২৬)

নিব্বা -- নিব্বি  (২০২৬)

পশ্চিমবঙ্গের সিনেমায় এই ধরনের গল্প নিয়ে খুব কম কাজ হয়। একটা হার্ড ড্রাইভ, দুজন পলাতক প্রেমিকযুগল, আর পুরো পশ্চিমবঙ্গ জুড়ে ছুটে চলা; এই আইডিয়াটা শুনেই মনে হয়েছিল ভালো কিছু একটা হবে। ট্রেলার দেখেও খুবই ইমপ্রেসিভ লেগেছিলো। দেখা শুরু করলাম, আর দেখতে দেখতে মনে হলো সম্ভাবনাটা ছিল, কিন্তু ছবি নিজেই সেটা নষ্ট করে ফেলল।


বিজ্ঞাপন

দেবা তার ক্ষমতাধর বাবার একটা হার্ড ড্রাইভ চুরি করে, যেটায় আছে অনেক বড় বড় মানুষের গোপন তথ্য। গর্ভবতী প্রেমিকা পারোকে নিয়ে সে পালায়, আর তাদের পিছু নেয় একদল লোক। বাংলা সিনেমায় এই ধরনের রোড থ্রিলার প্রায় দেখা যায় না। পরিচালক তথাগত মুখার্জি নিঃসন্দেহে ভালো একজন ফিল্মমেকার, তবে এই ছবিতে কিছুটা দূর্বলতা রয়েছে। ঋষভ বসু আর সৌরসেনীর কেমিস্ট্রি ভালো, দুজনের মধ্যে টক্সিক ভালোবাসার যে ছন্দ সেটা মাঝে মাঝে ভালো লাগে। শুরুর অ্যাকশন সিনটাও চোখে পড়ার মতো।


কিন্তু এরপর থেকেই ছবি ধীরে ধীরে হাতের বাইরে চলে যায়। গল্পের মিল খুঁজে পাওয়া মুশকিল, চরিত্রগুলো কেন কী করছে সেটা অনেক সময় বোঝা যায় না। ভায়োলেন্স আর কিছু দৃশ্য দিয়েই গল্পের ফাঁকগুলো ভরাট করার চেষ্টা করা হয়েছে। শান্তিলাল মুখার্জি আর শংকর চক্রবর্তীর মতো অভিজ্ঞ অভিনেতারা আছেন, কিন্তু তাদের চরিত্রগুলো এতটাই অসম্পূর্ণ যে তারা কিছু করার সুযোগ পাননি তেমন।


পাল্প ফিল্মের যে একটা সম্ভাবনা এই ছবি তৈরি করেছিল, সেটা শেষ পর্যন্ত পূরণ হয়নি। আইডিয়াটা ভালো ছিল, কিন্তু গল্পটা আরও গুছিয়ে লেখা দরকার ছিল। সময় কাটানোর জন্য দেখতে পারেন, কিন্তু বেশি আশা নিয়ে বসবেন না।


০ মন্তব্য · ৬০ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!