প্রথম পাতাগল্প ও উপন্যাসনবী সল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম

গল্প ও উপন্যাস

নবী সল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম

নবী সল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম

নবী সল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম এর বয়স তখন বারো বছর। তখন নবীজির চাচা আবু তালিব তাকে সঙ্গে নিয়ে ব্যবসায়ের উদ্দেশ্যে সিরিয়ার পথে যাত্রা করলেন। চলতে চলতে এক সময় তারা গিয়ে বসরায় উপনীত হলেন। বসরা হলো সিরিয়ার একটি স্থান এবং হুরানের প্রধান নগরী। সে সময়ে বসরা রোমানদের অধীনে। রোমানদের খ্রিষ্টানদের প্রাণকেন্দ্র এবং মারকায ছিল। বসরায় সেই সময়ে একজন পাদ্রি বাস করতেন, তার নাম ছিল-জারজীস। তিনি মানুষের কাছে বাহীরা নামে পরিচিত ছিলেন এবং বেশ বিখ্যাত ছিলেন বসরা অঞ্চলে।

*

বিজ্ঞাপন

যখন আবু তালিবের কাফেলা বসরায় এসে পৌছালো, ঠিক তখনই পাদ্রি বাহীরা আবু তালিবের কাছে ছুটে গেল। কারণ পাদ্রি বাহীরার কাছে এমন বিষ্ময়কর তথ্য আছে যা শনাক্ত করার জন্য সে ছুটে গেল আবু তালিবের কাফেলার কাছে। তিনি যেতে যেতে একদম কাফেলার মধ্যখানে চলে গেলেন, যেখানে দাঁড়ানো ছিল বারো বছরের নবী কারীম সল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম।


পাদ্রি বাহীরা নবীজির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নবীজিকে দেখলেন। এরপর নবীজির হাত ধরে বললেন, ‘তিনি হলেন গোটা বিশ্ব জগতের সরদার। তিনি হলেন আল্লাহর রাসুল। তাকে আল্লাহ গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, বার্তা বাহক’।


তখন আবু তালিব এবং কাফেলার বাকি সদস্যরা বলল, ‘আপনি এগুলো কিভাবে জানতে পেরেছেন?’


পাদ্রী উত্তর দিলেন, ‘যখন আপনারা আক্বাবার কাছাকাছি চলে এসেছিলেন তখন সেখানে এমন কোনো বৃক্ষ-লতা কিংবা পাথর ইত্যাদি ছিল না যেগুলি মাথা নত করে সালাম ঠুকেনি। আর আমি জানি গাছ আর পাথর নবী ছাড়া আর কাউকে সিজদা করে না। বৃক্ষ-লতা মাথা নত করে তাকে সালাম ঠুকেছে। আর আমি তাকে চিনতে পেরেছি তার কাঁধের মধ্যখানে আপেলের মতো মোহরে নবুওত রেখে। তাছাড়া আমাদের কিতাবের মধ্যেও আমরা তার সম্পর্কে জানতে পেরেছি’।


এরপর পাদ্রী সকলের মেহমানদারি করালেন এবং আবু তালিবকে বললেন, ‘মুহাম্মদকে সিরিয়ায় নিয়ে যাওয়ার পরিবর্তে মক্কায় পাঠিয়ে দিন। হতে পারে সিরিয়ার রোমান ও খ্রিষ্টানরা তাকে হত্যা কিংবা কোনো ক্ষতি করে ফেলবে’।

*

এরপর আবু তালিব নবীজিকে কয়েকজন সফর সঙ্গীর সাথে মক্কায় ফেরত পাঠিয়ে দিলেন। পথে বালক মুহাম্মাদ (সাঃ)কে বৃক্ষ-লতা মাথা নুইয়ে সালাম করে।


সল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম…।

০ মন্তব্য · ৫১ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!