প্রথম পাতাসিনেম্যাটিকজোম্বি রেড্ডি (২০২১)

সিনেম্যাটিক

জোম্বি রেড্ডি (২০২১)

জোম্বি  রেড্ডি  (২০২১)

প্রশান্ত ভার্মার হনুমান মুভি দিয়ে তেজা সাজ্জা বেশ ভালো পরিচিতি পেলেও আমার কাছে তার চেহারাটা নতুন ছিল না। তাকে প্রথমবার দেখেছিলাম আমি জোম্বি রেড্ডি নামের এই মুভিতে। জোম্বি কনসেপ্ট নিয়ে ভারতে খুব কম মুভি নির্মাণ হয়েছে, যেগুলোর মধ্যে জোম্বি রেড্ডি বেশ ভালো এবং উপভোগ্য মুভি আমার কাছে।


বিজ্ঞাপন


এক বন্ধুর বিয়ে ও গেমের টেকনিক্যাল সমস্যার সমাধানের উদ্দেশ্যে একটা গ্রামে কয়েকজন বন্ধুর আগমন হয়। কিন্তু সেখানে এক রহস্যময় ভাইরাসের কারণে গ্রামের মানুষ ধীরে ধীরে জোম্বিতে পরিণত হতে থাকে এবং তারা সেখানে আটকে যায়। এদের থেকে মূলত নিজেদের রক্ষা করা, আর কীভাবে এসবের উৎপত্তি ও প্রতিরোধ করা যায় তা নিয়েই মুভির গল্প।



মুভির বাজেট হিসেবে এতে দেখানো জোম্বি মেকআপ ও প্রস্থেটিকসগুলো আকর্ষণীয় ছিল। অপ্রয়োজনীয় কোনো প্লট কিংবা নাচ-গানও মুভিতে নেই। তেজা সাজ্জাসহ বাকি সবার অভিনয়ও বেশ ভালো। হলিউডের জোম্বি মুভিগুলোর সাথে তুলনা করলে অবশ্যই এটা নিম্নমানের লাগবে; কিন্তু এই মুভির বাজেট হিসেব করলে কনসেপ্ট আর বাকি টেকনিক্যাল দিকগুলো আমার মতে ঠিকঠাক ছিল। ওয়ানটাইম ওয়াচ হিসেবে দারুণ সময় কাটবে। সম্প্রতি মুভির পার্ট-২ এর ঘোষণা দেওয়া হয়েছে।

০ মন্তব্য · ৫৬ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!