১৯৯৯ সালে ঘটে যাওয়া দুটি রহস্যময় মৃত্যুর ঘটনা নিয়ে বহু বছর পর বই লেখেন একজন লেখক। যেসব কারণ আর রেজাল্ট দেখিয়ে কেস দুটো বন্ধ করে দেওয়া হয়েছিল, তার বাইরে একদম নতুন এক কাহিনী আর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তার লেখায়।
তার গল্পে স্পষ্ট হয়ে ওঠে—বহু বছর আগের ঘটনাগুলোর প্রভাব এখনো শেষ হয়নি। প্রতিটি কাজের যেমন একটি প্রতিক্রিয়া থাকে, তেমনি অতীতের প্রতিটি সিদ্ধান্তও বর্তমানের ঘটনাগুলোকে প্রভাবিত করছে। সত্যের সন্ধানে এগোতে গিয়ে লেখককে মুখোমুখি হতে হয় এমন সব রহস্যের, যা পুরো ঘটনার প্রতি সবার দৃষ্টিভঙ্গিই বদলে দেয়।
স্লো-বার্ন ইনভেস্টিগেশন, রহস্যময় আবহ এবং একের পর এক অপ্রত্যাশিত ট্যুইস্টে সাজানো Newton's 3rd Law একটি টানটান ক্রাইম থ্রিলার। যারা স্লো-বার্ন ইনভেস্টিগেশন গল্প পছন্দ করেন, তাদের জন্য সিনেমাটি হতে পারে দারুণ একটি পছন্দ।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!