The Equalizer-এ অভিনয় করা ডেনজেল ওয়াশিংটনকে "টাকলা জন উইক" বললেও হয়তো খুব একটা ভুল বলা হবে না। যদিও জন উইক একটু বেশিই পছন্দের আমার কাছে; ব্রুটালিটি আর অ্যাকশনের দিক থেকে এগিয়ে রাখবো। কিন্তু এই মুভিটাও অ্যাকশন লাভারদের জন্য একরকমের ট্রিট।
গল্পের মূল চরিত্র রবার্টের কিছু অতীত রয়েছে যা পেছনে ফেলে একজন সাধারণ মানুষের জীবনযাপন করতে থাকে। কিন্তু একটা পতিতা মেয়ের সাথে দেখা হওয়ার পরে ধীরে ধীরে আবারও সে নিজের অতীতের কাজকে বরণ করে নেয়।
ডেনজেল ওয়াশিংটন পুরো মুভির একমাত্র আকর্ষণ। একজন শান্তশিষ্ট মানুষ থেকে মুহূর্তেই নিজের ভিন্ন এক রূপে পরিবর্তনটা তিনি বেশ ভালোভাবেই সামলেছেন। অ্যাকশন কোরিওগ্রাফি দারুণ; বিশেষ করে ঘড়ি ধরে যেভাবে স্টাইলিশ কিছু ফাইটিং দৃশ্য দেখানো হয়েছে সেটা বেশি ভালো লেগেছে।
মার্টন সো কাস অভিনীত নিকোলাই চরিত্রটার উপস্থিতিও ছিল বেশ ভয়ংকর। ডেনজেল আর মার্টনের মুখোমুখি হওয়াটা দারুণ একটা এক্সাইটিং মোমেন্ট তৈরি করেছিল। গল্প খুবই পুরনো ধাঁচের আর সেই সাথে রানটাইমও আমার কাছে একটু বেশি লেগেছে। বড়সড় টুইস্টের আশা করলে এই মুভি হতাশ করবে। তবে শুধুমাত্র অ্যাকশন দেখতে চাইলে এটা পারফেক্ট চয়েস আপনার জন্য।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!