প্রথম পাতা › বিজ্ঞান ও প্রযুক্তি › তিমি যাদুঘর

বিজ্ঞান ও প্রযুক্তি

তিমি যাদুঘর

বিজ্ঞাপন
তিমি যাদুঘর

নরওয়ে এমন একটি তিমি জাদুঘর নির্মাণ করছে যা সরাসরি আর্টিক বা সুমেরুর ভূপ্রকৃতি থেকে জেগে উঠেছে বলে মনে হয়।


বিজ্ঞাপন

​২০২৭ সালের ৪ জুন উদ্ভোদনের জন্য নির্ধারিত এই "দ্য হোয়েল" নির্মাণাধীন রয়েছে সুমেরু বৃত্তের প্রায় ১৯০ মাইল উত্তরে অবস্থিত একটি উপকূলীয় গ্রাম আন্দেনিসে, যা নরওয়ের অন্যতম সেরা তিমি দেখার স্থান হিসেবে পরিচিত। ডেনিশ স্থাপত্য সংস্থা 'দোরতে মানদ্রাপ'-এর নকশা করা এই ভবনটিতে রয়েছে স্থানীয় প্রাকৃতিক পাথরে ঢাকা একটি বাঁকানো কংক্রিটের ছাদ, যা এটিকে পাথুরে উপকূলের সাথে নিখুঁতভাবে মিশে যেতে সাহায্য করে।


​শুধুমাত্র ছাদ হিসেবে কাজ করার পরিবর্তে, এই কাঠামোটি হেঁটে চলার উপযোগী একটি সার্বজনীন দর্শনীয় মঞ্চে পরিণত হবে। দর্শনার্থীরা এর ওপরে উঠে নরওয়েজীয় সাগরে স্পার্ম তিমি, হাম্পব্যাক, অর্কা, মিঙ্ক তিমি এবং পাইলট তিমি দেখার সুযোগ পাবেন, যার ব্যাকগ্রাউন্ডে ঋতুভেদে কখনো মাঝরাতের সূর্য আবার কখনোবা নর্দার্ন লাইটস এক নাটকীয় পরিবেশ তৈরি করবে। এই একটিমাত্র বাঁকানো কংক্রিটের শেল বা আবরণ এর সমস্ত ভার মাত্র তিনটি মূল সাপোর্ট পয়েন্টে স্থানান্তর করে, যা ভেতরে পিলারবিহীন এক বিশাল প্রদর্শনী স্থান তৈরি করেছে।


​ভেতরের জাদুঘরটি সামুদ্রিক জীববিজ্ঞান, বিবর্তন, শিল্পকলা, শব্দ এবং গল্পের এক অপূর্ব মিশ্রণ ঘটাবে। প্রদর্শনীর মধ্যে থাকবে নরওয়ের পাঁচটি স্বতন্ত্র অর্কা তিমির কাঠের ভাস্কর্য, প্রায় ৯০টি জীবিত তিমি প্রজাতির অনুসন্ধানী প্রদর্শনী এবং প্রায় ৫ কোটি বছরের বিবর্তনীয় যাত্রা যা তাদের ডাঙায় বসবাসকারী পূর্বপুরুষদের সম্পূর্ণ জলজ স্তন্যপায়ী প্রাণীতে রূপান্তরিত করেছিল। অন্যান্য ইমার্সিভ গ্যালারিগুলোতে তিমির শারীরিক গঠন, যোগাযোগ ব্যবস্থা, মহাসাগরীয় খাদ্য শৃঙ্খল, শিল্পভিত্তিক তিমি শিকার এবং আধুনিক সংরক্ষণ ব্যবস্থার বিষয়গুলো তুলে ধরা হবে।


​এই স্থাপত্যের মূল উদ্দেশ্য হলো এটিকে ভূপ্রকৃতিরই একটি সম্প্রসারিত অংশ হিসেবে অনুভুত করানো, যা একটি সাধারণ জাদুঘর ভবনের চেয়ে এটিকে মসৃণ টিলা কিংবা সমুদ্র থেকে উঠে আসা তিমির পিঠের মতোই বেশি মনে হয়। এটি তিমিকে জানার উদ্দেশ্যে তৈরি একটি স্থানকে এমন এক জায়গায় রূপান্তর করবে, যেখান থেকে দর্শনার্থীরা বাস্তবেও বুনো পরিবেশে এই জলজ দানবদের সাঁতার কাটতে দেখতে পাবেন।

০ মন্তব্য · ৬৭ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!