বলিউডে যখন শয়ে শয়ে কোটি টাকার বিগ বাজেটের কমেডি মুভিগুলো শুধু ভালো কনটেন্টের অভাবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে, তখন দর্শক হিসেবে হতাশ হওয়াটাই স্বাভাবিক। আজকাল শুধু বড় বড় তারকা আর চোখধাঁধানো সেট দিয়ে তো আর সিনেমা চলে না, পর্দায় আসল দমটা থাকতে হয় গল্পে। আর ঠিক এই জায়গাতেই বাজিমাত করল ২০২৬ সালের তামিল সিনেমা ইন্ডাস্ট্রির নতুন চমক "জেটলি"। সিনেমাটা দেখতে বসলে একদিকে যেমন পেটে খিল ধরা হাসি থামানো অসম্ভব, ঠিক তেমনি এর টানটান প্লটের কারণে স্ক্রিন থেকে এক মুহূর্তের জন্যও চোখ সরানো যায় না।
সিনেমার গল্পটা আবর্তিত হয়েছে 'প্রজাপতি' নামের এক ব্যাংক মালিককে ঘিরে, যে সাধারণ মানুষের হাজার কোটি টাকা জালিয়াতি করে পালাচ্ছিল। এফবিআই তাকে ধরে দুবাই থেকে কোচিগামী একটা ফ্লাইটে তুলে দেয়, আর ঠিক এখান থেকেই শুরু হয় সিনেমার আসল টুইস্ট আর পাগলামি। ওই একই ফ্লাইটে চড়ে বসে আমাদের সিনেমার নায়ক 'ভেদ ব্যাস', যার দুর্দান্ত অভিনয় আর কমেডি টাইমিং আপনাকে হাসাতে হাসাতে স্ক্রিনের সাথে ধরে রাখবে। মজার ব্যাপার হলো, প্লেনে ওঠার পরই নায়ক ভুলে যায় যে তার আসল দায়িত্ব হলো এই ব্যাংকের মালিককে বাঁচানো!
গল্পের মোড় এখানেই শেষ নয়; প্লেনের ভেতরেই ওত পেতে আছে অন্য এক দল, যাদের একমাত্র মিশন হলো প্রজাপতিকে খুন করা। এর মধ্যে আমাদের ভুলোমনা নায়ক নিজেই প্লেনের কোথাও একটা বোমা রেখে এখন আর মনে করতে পারছে না ওটা কোথায় আছে! এই জগাখিচুড়ির ওপর আবার পুরো প্লেনটিকে হাইজ্যাক করে নেওয়া হয়। পরিস্থিতি আরও বেগতিক হয় যখন প্লেনটি দিক হারিয়ে সোজা যুক্তরাষ্ট্রের আকাশসীমায় গিয়ে পড়ে, আর ওখানকার ডিফেন্স ফোর্স হুমকি দেয় যে বিমান না সরালে মিসাইল মেরে উড়িয়ে দেওয়া হবে। কিন্তু হাইজ্যাকারদের সাফ কথা—বিমান সরালে ক্যাপ্টেনের প্রাণ যাবে। এই চরম শঙ্কার মাঝেই প্লেন লক্ষ্য করে মিসাইল ছুড়ে দেওয়া হয়!
এখন প্রশ্ন হলো, আমাদের এই অদ্ভুত নায়ক কি পারবে মিসাইলের হাত থেকে প্লেনের সাধারণ যাত্রীদের বাঁচাতে? সে কি আদেও রক্ষা করতে পারবে ব্যাংকের চোর মালিক প্রজাপতিকে?
শেষ মুহূর্ত পর্যন্ত দমবন্ধ করা উত্তেজনা, একের পর এক টুইস্ট আর ভরপুর সিচুয়েশনাল কমেডিতে ঠাসা এই সিনেমাটি প্রমাণ করে দিয়েছে যে সিনেমার জন্য বিশাল বাজেট বা সুপারস্টারের দরকার হয় না, একটা জবরদস্ত কনটেন্টই যথেষ্ট। যারা সাউথের চেনা ছকের বাইরে গিয়ে নিখাদ বিনোদন, ক্রাইম আর সাসপেন্স থ্রিলারের একটা পারফেক্ট প্যাকেজ খুঁজছেন, তাদের জন্য "জেটলি" একদম মাস্ট-ওয়াচ। একবার দেখলে বাধ্য হবেন বলতে—একেই বলে আসল কমেডি থ্রিলার!
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!