গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া দুর্লভ প্রজাতির 'রিংটেইল' লেমুর এখন ভারতের গুজরাটে অনন্ত আম্বানির চিড়িয়াখানায় পাওয়া গেছে।
সাফারি পার্কের নিরাপত্তারক্ষীর সহায়তায় চুরি হওয়া প্রাণী দুটিকে একাধিক চক্রের মাধ্যমে সীমানা পার করে চড়া দামে বিক্রি করা হয় সেখানে। পরে তাদের নিজস্ব ওয়েবসাইটে ছবি প্রকাশের পর বিষয়টি সবার নজরে আসে।
সীমান্ত পারের এই পাচার চক্রে জড়িত কয়েকজনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে বাংলাদেশের সিআইডি। আটক ব্যক্তিরা জবানবন্দিতে জানিয়েছে যে, ২০২৫ সালের মার্চ মাসে সাফারি পার্ক থেকে তিনটি লেমুর চুরি হয়েছিল। এর মধ্যে একটি প্রাপ্তবয়স্ক ও একটি বাচ্চা লেমুর চোরাই পথে ভারতে বিক্রি করে দেওয়া হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!