প্রথম পাতাসিনেম্যাটিকউইর

সিনেম্যাটিক

উইর

উইর

কর্ণাটক সীমান্তের এক প্রান্তিক থানায় যোগ দিয়েই বড় পরীক্ষার মুখে পড়েন শিক্ষানবিস সাব-ইন্সপেক্টর আজীব। একটি পরিত্যক্ত কূপ থেকে উদ্ধার হয় এক অজ্ঞাতপরিচয় নারীর গলিত লাশ, যার সাথে শুরু হয় গভীর এক রহস্য। তদন্তের শুরুতেই তিনি ক্লু-হীন, সহযোগীতাহীন এক অন্ধকারের মুখোমুখি হন। তবে পাশে পান বর্ষীয়ান এএসআই জয়কে। সেই সীমিত সামর্থ্য আর জয়ের সঙ্গকে সম্বল করেই শুরু হয় আজিবের একলা লড়াই। যতই মামলার গভীরে তিনি প্রবেশ করেন, ততই উন্মোচিত হতে থাকে সমাজের অন্ধকার আর অপ্রত্যাশিত সব সত্য। কিন্তু এই সত্য সন্ধানের পথ মোটেও সহজ ছিল না, তদন্তের তীব্র চাপ আর বিভীষিকা ধীরে ধীরে গ্রাস করতে থাকে আজীবের ব্যক্তিগত জীবন ও মানসিক শান্তিকে।


বিজ্ঞাপন

বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি ‘Uyir’ কেবল এক ক্রাইম থ্রিলার নয়, এটি আইন, ন্যায়বিচার এবং একজন পুলিশ অফিসারের ভেতরের মানসিক ভাঙাগড়ার এক বিশ্বস্ত দলিল। আর সিনেমার শেষ দৃশ্যটি দর্শকদের অনুভূতির চরম শিখরে পৌঁছে দিয়ে চোখের কোণে জল আনতে বাধ্য করে। অসাধারণ অভিনয়, দুর্দান্ত পরিচালনা ও মারাত্মক একশনের কারণে সিনেমাটি মানুষের মন জয় করেছে।

০ মন্তব্য · ৫৬ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!