১৯১০ সালে কোরিয়া জাপানের অধীনে চলে যাওয়ার পর দেশজুড়ে শুরু হয় কঠোর সামরিক শাসন। ১৯১৯ সালের ১লা মার্চ সউলে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মাধ্যমে শুরু হয় ঐতিহাসিক স্যামিল (March 1st) আন্দোলন। লক্ষ লক্ষ মানুষ শান্তিপূর্ণভাবে স্বাধীনতার দাবিতে রাস্তায় নামলেও জাপানি প্রশাসন তা নির্মমভাবে দমন করে। অসংখ্য মানুষ নিহত, আহত ও নির্যাতিত হয়।
১৯২০ সালের ৬-৭ই জুন, চীনের জিলিন প্রদেশে ফেংউডং (Fengwudong) এলাকায় সংঘটিত ঐতিহাসিক Battle of Fengwudong (Battle of Bongodong)-এর উপর ভিত্তি করে নির্মিত।
১৯২০ সাল। কোরীয় স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ তহবিল নিরাপদে সাংহাইয়ের প্রবাসী সরকারের কাছে পৌঁছে দেওয়ার গোপন অভিযানে নামে হ্যে-চুল ও তার সহযোদ্ধারা। পথে তাদের সঙ্গে যোগ দেন তরুণ কমান্ডার জাং-হা, যার দায়িত্ব সামদুনজা অঞ্চল রক্ষা করা।
এদিকে প্রতিরোধ বাহিনীকে নিশ্চিহ্ন করতে জাপানি সেনাবাহিনী শুরু করে নির্মম হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ। নিরপরাধ মানুষের ওপর নেমে আসে অকথ্য নির্যাতন। শেষ পর্যন্ত পিছু হটার আর কোনো পথ না দেখে কোরীয় স্বাধীনতা বাহিনী সামদুনজার দুর্গম পাহাড়ি ভূখণ্ডকে কাজে লাগিয়ে শত্রুর বিরুদ্ধে এক সাহসী প্রতিরোধ গড়ে তোলে। সংখ্যায় ও অস্ত্রে পিছিয়ে থাকলেও মাতৃভূমির প্রতি অটুট ভালোবাসা এবং আত্মত্যাগের মনোভাবই হয়ে ওঠে তাদের সবচেয়ে বড় শক্তি।
এরপর কীভাবে ইতিহাসের অন্যতম গৌরবময় Battle of Fengwudong সংঘটিত হয়, সেটিই তুলে ধরেছে The Battle: Roar to Victory (2019)।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!