সিনেমায় অ্যান্থনি ভার্গিস অভিনয় করেছেন একজন বেপরোয়া ও ভয়ংকর শিকারির চরিত্রে। রোমাঞ্চ আর উত্তেজনায় ভরপুর এই থ্রিলার ছবিটি আপনাকে একদম শেষ পর্যন্ত ধরে রাখবে। ছবির প্রথম ঝলকেই বোঝা যায়, এটি রাগ, প্রতিশোধ আর রক্তক্ষয়ী এক লড়াইয়ের গল্প।
গল্প যত এগোতে থাকে, শিকারি নিজেই একসময় শিকারে পরিণত হয়, বেঁচে থাকা আর ধ্বংস হয়ে যাওয়ার মাঝের সীমানাটাও ধীরে ধীরে মুছে যেতে থাকে। এমন এক নির্মম জগতে সে পা রাখে, যেখানে প্রতিটা ভুলের মাশুল দিতে হয় এবং প্রতিটি সিদ্ধান্তেই তৈরি হয় জীবন-মৃত্যুর টানাপোড়েন। চমৎকার দৃশ্যপট আর দারুণ এক গল্পের মেলবন্ধনে কাত্তালান দর্শকদের এক অনবদ্য অভিজ্ঞতার মুখোমুখি করতে যাচ্ছে। অসাধারণ অভিনয়, দুর্দান্ত পরিচালনা ও মারাত্মক একশনের কারণে সিনেমাটি মানুষের মন জয় করেছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!