১৯৭৮ সালের কুখ্যাত রাঙ্গা-বিল্লা হত্যাকাণ্ড একসময় গোটা দিল্লির নিরাপত্তাবোধকে চূর্ণ করে দিয়েছিল। সেই শিহরণ জাগানো বাস্তব ঘটনাকেই আট পর্বের সিরিজ ‘রাখ’ এক তীব্র, অস্বস্তিকর অথচ গভীর মানবিক ক্রাইম ড্রামা হিসেবে পর্দায় ফিরিয়ে এনেছে।
'রাখ' শুধুই অপরাধ আর তদন্তের গল্প নয়। নিহত শিশুদের বাবা-মায়ের অসহনীয় শোক, অপরাধী বাবু ও রাজ্জোর বিকৃত মানসিকতা, আর সমাজের বঞ্চনা ও বৈষম্যের নির্মম বাস্তব,সবকিছুকে এক সুতোয় গেঁথেছে সিরিজটি। এটি দেখায়, কখনও কখনও সামাজিক অবহেলা ও মানসিক বিকৃতি মিলেই জন্ম দেয় ইতিহাসের সবচেয়ে ভয়ংকর অপরাধ। সিরিজটির সবচেয়ে বড় অর্জন সত্তরের দশকের দিল্লিকে জীবন্ত করে তোলা। মোবাইল ফোন, সিসিটিভি বা আধুনিক ফরেনসিক প্রযুক্তিহীন এক সময়ের তদন্তপ্রক্রিয়া গল্পে এনে দিয়েছে বাড়তি বাস্তবতা ও টানটান উত্তেজনা। বাস্তব ঘটনার আবহ, শক্তিশালী অভিনয় এবং মানবিক ট্র্যাজেডির মর্মস্পর্শী উপস্থাপনার জন্য ‘রাখ’ নিঃসন্দেহে এমন একটি সিরিজ, যা ক্রাইম থ্রিলারপ্রেমীদের অবশ্যই দেখা উচিৎ।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!