• এমা একটি বই লিখেছে। অনেক টাকা-পয়সা, ভালোবাসা ও সম্মান কামিয়েছে। আপাতত তার পরিকল্পনা নতুন কোনো বই লেখা। তারমধ্যে সে শুনতে পায়— তার এক ভক্ত এই বইটি ১০ বার এর মতো পড়েছে। তার গল্পের মূল চরিত্র ছিল ‘মারিয়ান’। ওই ভক্ত মারিয়ানকে নিজের ভেতরে লালন করছে। এবং অদ্ভুত সব কর্মকাণ্ড ঘটাচ্ছে। ওই ভক্তের আবদার হলো - তাকে এই বইটি লিখেই যেতে হবে আজীবন। নাহয় সে নিজের পরিবার এবং এমার সকল আপনজনদেরও ক্ষতি করবে। তাহলে উপায়?
এভাবে গল্প আরম্ভ হয়। পাশাপাশি আরো কিছু গল্প উঠে আসে। যেগুলো অনেক বেশি ভালো লেগেছে। প্রেডিক্টেবল কিছুই নেই। আট এপিসোডের সিরিজে কোথাও বিন্দু পরিমাণ বিরক্ত হইনি। শেষ পর্যন্ত টানটান লেগেছে। ভিজ্যুয়াল আর ব্যাকগ্রাউন্ড মিউজিকও ছিল অসাধারণ। সবার অভিনয়ও ছিল মনোমুগ্ধকর।
থ্রিলার জনরা কিংবা মডার্ন হরর মুভি সিরিজ পছন্দ করলে... অবশ্যই দেখুন। ❤️
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!