একদম অ্যাকশন, রোমান্স কিংবা লজিকহীন মশলা সিনেমার বাইরে গিয়ে যদি নিঃস্বার্থ ভালোবাসার খাঁটি কোনো অনুভূতির খোঁজ করেন, তবে ২০২৬-এর থাই ব্লকমাস্টার সিনেমা ‘Gohan’ আপনার হৃদয় স্পর্শ করবেই! ‘777 Charlie’-র পর প্রাণীদের ভালোবাসাকে ঘিরে এমন নিখুঁত আর আবেগঘন সিনেমা খুব কমই এসেছে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে 'গোহান' নামের এক ছোট্ট অনাথ পথকুকুর, আর চাকরি হারিয়ে নিঃসঙ্গ হয়ে পড়া এক অবসরপ্রাপ্ত প্রবীণ মানুষ 'হিরু'। নিঃসঙ্গতার অন্ধকারে তারা যেন একে অপরের আলো হয়ে ওঠে; একসাথে বাঁচার নতুন আনন্দ খুঁজে পায়। কিন্তু কোভিড-১৯ যখন হিরুর জীবন কেড়ে নেয়, তখনো তাকে আঁকড়ে ধরে রেখে যায় বিশ্বস্ত গোহান! আশ্রয়দাতা হারিয়ে কার দ্বারে দ্বারে কখনো 'ব্রাউনি', কখনো 'হিমা' নাম নিয়ে কুকুরটিকে বেঁচে থাকতে হয়—তা দেখতে দেখতে মনের ভিতর এক অদ্ভুত কষ্ট জমে ওঠে। শুধু একটি কুকুরের জীবনের ঘাত-প্রতিঘাতই নয়, মানুষের ভেতরের রূপ, হিংস্রতা আর লোভের কঠিন বাস্তবতাকেও পরিচালক পর্দায় ফুটিয়ে তুলেছেন অত্যন্ত দরদ দিয়ে। হাসি-কান্নার দোলাচলে মোড়ানো এই অনবদ্য গল্প আপনাকে শেষ পর্যন্ত এক গভীর মায়ায় আটকে রাখবে। বাংলা সাবটাইটেলসহ সিনেমাটি দেখতে বসে যান, গ্যারান্টি দিচ্ছি—চোখের কোণ ভিজলেও দিনশেষে মনে এক অদ্ভুত প্রশান্তি রেখে যাবে এই মাস্টারপিস!༗
প্রথম পাতা › সিনেম্যাটিক › গোহান (২০২৬)
সিনেম্যাটিক
গোহান (২০২৬)
👍 ৭
০ মন্তব্য
·
৭৩ ভিউ
মন্তব্য (০)
মন্তব্য করতে হলে লগইন করুন
লগইন করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!