Unmadham ( উন্মাদম ) — ২০২৬ সালের
মালায়লাম সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার মুভি
চিত্রনাট্যকার হওয়ার স্বপ্নে বিভোর পুলিশ অফিসার শেক্ষর/শেলী (কুঞ্চাকো বোবান) বেশ কিছুদিন ধরে তীব্র 'রাইটার্স ব্লক' এবং ব্যক্তিগত সমস্যায় ভুগছেন। নিজের সিনেমার গল্পের প্লট খুঁজতে গিয়ে তিনি হঠাৎ হাতে পান একটি পুরনো ও রহস্যে ঘেরা ফাইলের খোঁজ—যেখানে এক তরুণীর অপমৃত্যুকে ঘিরে জড়িয়ে রয়েছে নানা কুসংস্কার আর অতিপ্রাকৃতিক গল্প। কিন্তু এই কেসের তদন্তে গভীর পর্যন্ত নামতেই তার নিজস্ব বাস্তব আর কল্পনার সীমান্তগুলো ক্রমেই ঝাপসা হতে শুরু করে। খুনের রহস্য সমাধান করতে গিয়ে তিনি কি সত্যিই এক নৃশংস সত্যের মুখোশ উন্মোচন করছেন, নাকি তার নিজের মাথার মধ্যকার উন্মাদনা আর হ্যালুসিনেশন তাকে এক কাল্পনিক অপরাধচক্রের জালে বন্দি করে ফেলছে? থ্রিল, মনস্তাত্ত্বিক বিভ্রান্তি আর চমৎকার টুইস্টে ভরা এক জটিল ডার্ক মেটা-থ্রিলার গল্পটিতে ফুটিয়ে তোলেছে!
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!