পুরুষ ও বচন
শিক্ষক: বল্টু, বলতো দেখি ব্যাকরণে 'পুরুষ' কত প্রকার ও কী কী?
বল্টু: স্যার, পুরুষ প্রধানত দুই প্রকার। একটা হলো 'বিবাহিত পুরুষ' আর অন্যটা 'অবিবাহিত পুরুষ'।
শিক্ষক: (মাথা চুলকে রেগে গিয়ে) কী বলিস এইসব হাবিজাবি! আচ্ছা, এবার বল'বচন' কাকে বলে? আর এটা কত প্রকার?
বল্টু: স্যার, স্বামী যখন একা একা কথা বলে, তখন তাকে বলে 'একবচন'। আর স্ত্রী যখন স্বামীর সামনে কথা বলে, তখন তাকে বলে 'বহুবচন'!
শিক্ষক: (বেঞ্চে লাঠি পিটিয়ে) তুই তো দেখছি ব্যাকরণের মাথা খেয়েছিস! শেষবারের মতো জিজ্ঞেস করছি, বল 'উত্তম পুরু কাকে বলে?
বল্টু: স্যার, যে পুরুষ বিয়ের আগে প্রেমিকার সব আবদার মুখ বুজে সহ্য করে, সে-ই হলো 'উত্তম পুরুষ'। আর বিয়ের পর যে সব কথা মুখ বুজে সহ্য করে, সে হল'মধ্যম পুরুষ'।
শিক্ষক: আর 'প্রথম পুরুষ' কোনটা?
বল্টু: স্যার, যে পুরুষ এই সমস্ত কিছু দেখেও কোনোদিন বিয়েই করে না, সে-ই হলো আসল 'প্রথম পুরুষ' বা 'মহাপুরুষ'!
শিক্ষক: (জ্ঞান হারানোর মতো অবস্থা) তুই এখনই এই ক্লাস থেকে বের হ!
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!