প্রথম পাতাসিনেম্যাটিকমেঘনাদ বধ রহস্য

সিনেম্যাটিক

মেঘনাদ বধ রহস্য

মেঘনাদ বধ রহস্য

এই ছবিটা যদি আর তিন-চার বছর আগে দেখতাম, তাহলে হয়তো খুবই উপভোগ করতে পারতাম। ইতোমধ্যে চলচ্চিত্র নিয়ে আমার রুচি কিছুটা পরিবর্তিত হয়েছে। তাই এই ছবিটি খুব বেশি টানেনি। তবে চলচ্চিত্রটির গল্প, চিত্রায়ণ বা অন্যান্য বিষয় খুবই ভালো। 


বিজ্ঞাপন

অনীক দত্ত আমার খুবই প্রিয় একজন পরিচালক। উনার ‘ভূতের ভবিষ্যৎ’ বা ‘আশ্চর্য প্রদীপ’ আমার পছন্দের চলচ্চিত্র। সাম্প্রতিক সময়ের ‘বরুণবাবুর বন্ধু’ও ভালো লেগেছে। 


‘মেঘনাদবধ রহস্য’ বর্তমান সময়ের গল্প। তবে এর সাথে সত্তরের দশকের কলকাতার উত্তাল সময়ের যোগসূত্র আছে। আর এই যোগসূত্রই মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্যের সঙ্গে মেলবন্ধন ঘটিয়েছে। 


অনীক দত্তের ছবিতে প্রচ্ছন্নভাবে একটা সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থাকে। এই ছবিতে সেটা বেশ প্রকটভাবে আছে। ছবি দেখতে দেখতে দর্শকের সামনে ইতিহাসের একটা দরজা খুলে যায়, ভাবনার জগতে একটা তরঙ্গ তোলে। তাই চিরাচরিত থ্রিলার ঘরানার না হয়েও তারচেয়ে বেশি কিছু এই ছবি। 


০ মন্তব্য · ৬১ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!