“একটি সমাজ যখন কোনো ভয়ংকর অন্যায় করে এবং পরে সেটি ভুলে যেতে চায়, তখন সেই অপরাধের শাস্তি কি কখনো সত্যিই এড়ানো যায়?”
🔰 হালকা স্পয়লার আছে 🔰
গল্পের শুরুতে একজন নামহীন অচেনা বন্দুকধারী একটি ছোট মরুভূমির শহর Lago-তে এসে হাজির হয়।
শহরের লোকজন প্রথমে তাকে সন্দেহের চোখে দেখে। কিন্তু খুব দ্রুত তারা বুঝতে পারে, সে কোনো সাধারণ লোক নয়, অসাধারণ দক্ষ একজন বন্দুকধারী।
তিনজন ভয়ংকর অপরাধীর হাত থেকে রক্ষা করার জন্য শহরের কিছু প্রভাবশালী ব্যক্তি তাকে ভাড়া করে।
কিন্তু এখানেই গল্পের আসল রহস্য শুরু (বাকীটা জানতে হলে মুভিটা দেখতে হবে)
মুভিটটা শেষ হলেও একটা প্রশ্নটা থেকে যায়, আর সেটাই এই মুভিটাকে সাধারণ ওয়েস্টার্ন থেকে আলাদা করে তোলে।
⚠️ সিনেমাটিতে সহিংসতা, ধর্ষণের ইঙ্গিত/যৌন সহিংসতা, নিষ্ঠুরতা এবং নৈতিকভাবে অস্বস্তিকর কিছু দৃশ্য রয়েছে।
তবে আপনি যদি ক্লিন্ট ইস্টউড-এর ওয়েস্টার্ন মুভিগুলো যেমনঃ The Good, the Bad and the Ugly, Unforgiven ধরনের সিনেমা পছন্দ করেন, তাহলে High Plains Drifter আপনার ভালো লাগবে। ক্লিন্ট ইস্টউড সম্পর্কে আমার ধারণা হলোঃ
“The man isn’t gone. He’s just been sleeping.”
এই মানুষটা পুরো মুভিতে বেশিরভাগ সময়ই চুপচাপ থাকে, মুভমেন্ট কম করে, সিগার টানে সব সময় এবং প্রয়োজনে দক্ষ শিকারী রূপে আবির্ভূত হয়। আর এভাবেই সে চরিত্রটাকে ভয়ংকর করে তুলে।
Movie: High Plains Drifter
Genre: Western
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!