প্রথম পাতাসিনেম্যাটিকবাড়ি থেকে পালিয়ে

সিনেম্যাটিক

বাড়ি থেকে পালিয়ে

বাড়ি থেকে পালিয়ে

শিবরাম চক্রবর্তীর উপন্যাস ‘বাড়ি থেকে পালিয়ে’ পড়েছিলাম বছর দুয়েক আগে। কিশোরদের জন্য লেখা হলেও পড়তে খারাপ লাগেনি। সেই উপন্যাস অবলম্বনে ঋত্বিক ঘটক চলচ্চিত্র নির্মাণ করেন ১৯৫৯ সালে। চলচ্চিত্রটিও ভালো লেগেছে। 


বিজ্ঞাপন

গ্রামের ছেলে কাঞ্চন অনেক ডানপিটে। বাবা শাসন করতে চাইলেও মা আগলে রাখেন। এই কাঞ্চন একবার বাড়ি থেকে পালিয়ে চলে আসে কলকাতা শহরে। তারপর নতুন নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হয়। জীবনের কঠিন বাস্তবতা নতুনভাবে বুঝতে শুরু করে। 


খুব সংক্ষেপে ছবির কাহিনী এটাই। তবে এর মধ্যেও সূক্ষ্ম একটু বার্তা আছে, যা ছবিটা না দেখলে বোঝানো যাবে না। বুলবুল ভাজাওয়ালার চরিত্রের দর্শন দর্শকদের ভাবাবে। এই চরিত্রে অভিনয় করেছেন কালী বন্দ্যোপাধ্যায়। 


শিবরাম চক্রবর্তীর হাস্যরসাত্মক ছবিকে ঋত্বিক ঘটক নিজের মতো করে বানিয়েছেন। যার ফলে উপন্যাসের হাস্যরস ছবিতে পুরোপুরি ফুটে ওঠেনি। ঘটক যেহেতু নিছক বিনোদনের জন্য সিনেমা নির্মাণ করেন না, তাই এই ছবিতেও সমাজ পরিবর্তনের একটা বার্তা তিনি দিয়েছেন। 


ছবির সংগীত পরিচালনা করেছেন সলিল চৌধুরী। তাই এই ছবির গানগুলোও অসাধারণ। বিশেষ করে কাঞ্চনের কলকাতায় আসার পরে কলকাতা শহর নিয়ে এক বাউলের গাওয়া গানটি মনে হয় এখনও প্রাসঙ্গিক। 

০ মন্তব্য · ৫৭ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!